অলিম্পিকে নিশ্চিত নন নেইমার

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৭

এ বছরের আগস্টে অনুষ্ঠিত হবে রিও অলিম্পিক। তবে এখনও স্বাগতিক ব্রাজিলের অলিম্পিক ফুটবল দলে নেইমারের খেলার বিষয়টি চূড়ান্ত হয়নি। বার্সা কোচ লুইস এনরিক তরুণ এ ফুটবলারের ছাড়পত্রের ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা দিতে পারছেন না। অলিম্পিকে নিশ্চিত নন নেইমার
অলিম্পিক টুর্নামেন্টে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে তিনজন সিনিয়র ফুটবলার দলে খেলতে পারেন। ঘরের মাঠে আসরটি হওয়ায় খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন নেইমার। ২০১২ লন্ডন অলিম্পিকে সেলেসাওদের দলে ছিলেন তিনি। যদিও ফাইনালে মেক্সিকোর কাছে হার মানে হলুদ জার্সিধারীরা।

অলিম্পিকের আগে জুন মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘স্পেশাল কোপা আমেরিকা’। কোপার শত বছর পূর্তি উপলক্ষ্যে এমন আয়োজন।

কাতালান কোচ এনরিক চাচ্ছেন না টানা ম্যাচ খেলে ইনজুরির ঝুঁকিতে থাকুক নেইমার। এনরিক বলেন, কারও ঘরের মাঠে ‍অলিম্পিক গেমস হচ্ছে, সেটি যে কোনও ক্রীড়াবিদের কাছে বিশেষ কিছু। কোন ধরনের খেলা হচ্ছে এটা আসলে কোন মূখ্য বিষয় না। নেইমার ইতোমধ্যে কোপা আমেরিকার জন্য নিজের ছাড়পত্র নিয়েছে। আমরা এখন এই পরিস্থিতি নিয়ে ভাবছি। শুধু নেইমারই নয়, সে দলে রাফিনহাও রয়েছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের