দারুণ গোলে সমালোচকদের মুখ বন্ধ করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ০৯:৪৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৪

আল নাসর ও ক্রিস্টিয়ানো রোনালদোর তিন ম্যাচের অপেক্ষার অবসান হলো। ৫ এপ্রিলের পর দল পেলো প্রথম জয়, পর্তুগিজ তারকা অবদান রাখলেন গোলখরা কাটিয়ে। সৌদি প্রো লিগে ৪-০ গোলে আল রায়েদকে হারালো আল নাসর।

কত ঝড়-ঝঞ্ঝা গেলো কয়েক সপ্তাহ। রোনালদোর অশালীন অঙ্গভঙ্গি, ক্লাব প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মারের পদত্যাগ। রোনালদোকে চুক্তি করে তিনি প্রতারিত হয়েছেন এমন বক্তব্যও ভেসে বেড়াচ্ছে, যদিও ক্লাব তা মিথ্যা বলে দাবি করেছে।

এসব বিতর্কে ছেদ ঘটাতে রোনালদোর গোল আর আল নাসরের জয়ে ফেরা জরুরি ছিল। সব কিছুর অবসান ঘটলো শুক্রবার। ৪ মিনিটের মাথায় রোনালদো গোলমুখ খোলেন। গোল করাতে চেয়েছিলেন তিনি। ইয়াহিয়াকে বল পাস দেন। কিন্তু গোলকিপার ঠেকিয়ে বল বিপদমুক্ত করেন। বক্সের বাইরে ঘানাম বল পেয়ে ক্রস দেন। রোনালদো এবার নিজে হেড করে জাল কাঁপান।

গারীবের ৫৪ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৯০ মিনিটে মারান ৩-০ করেন। আল সুলাইহিম ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে আরেকটি গোল যোগ করেন।

আল ইত্তিহাদের সঙ্গে শিরোপার দৌড়ে ফিরলো আল নাসর। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্টে এগিয়ে আল ইত্তিহাদ (৫৯)।

আল খালিজের বিপক্ষে ৮ মে আল নাসর পরের ম্যাচ খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী