সৌদি সুপার কাপে হারের পর ফুটবলারকে চাবুকের আঘাত!

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১৬:৪১আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৬:৪১

খেলোয়াড় ও দলের খারাপ পারফরম্যান্সে দর্শক-সমর্থকদের মেজাজ হারানোর ঘটনা হরহামেশাই ঘটে। খেলোয়াড়দের উত্যক্ত করা, বোতল ছুঁড়ে মারা কিংবা আরও নানান কর্মকাণ্ড করে থাকেন তারা। তবে সৌদি ফুটবলে ঘটে গেলো অভাবনীয় ব্যাপার। বৃহস্পতিবার সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে ৪-১ গোলে হারের পর আল ইত্তিহাদ ফরোয়ার্ড আব্দেররাজ্জাক হামদাল্লাহকে চাবুক মারেন এক সমর্থক।

রেফারি শেষ বাঁশি বাজানোর পর হামদাল্লাহ তার দলের বেঞ্চের দিকে যাচ্ছিলেন। ওই সময় কাছাকাছি থাকা এক ভক্ত হার নিয়ে ওই ফুটবলারকে বাজে মন্তব্য করছিলেন।

সমর্থকের এমন কাণ্ডে মেজাজ ধরে রাখতে পারেননি হামদাল্লাহ। তার দিকে পানি ছুঁড়ে মারেন। তারপরই ঘটে যায় অচিন্তনীয় ঘটনা। ওই সমর্থক স্ট্যান্ড থেকে চাবুক মারেন আল ইত্তিহাদ ফরোয়ার্ডকে, একবার নয়, দুইবার!

মরক্কোর জার্সিতে ২০২২ বিশ্বকাপ খেলা হামদাল্লাহকে সতীর্থ ও স্টাফরা সেখান থেকে সরিয়ে আনেন। আল ইত্তিহাদের হয়ে ফাইনালে একমাত্র গোল তারই করা।

/এফএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি