ম্যানইউয়ের পুরো মালিকানা চান কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ১৪:৩৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৪:৩৭

গত বছর ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির দরপত্র আহ্বান করেছিলেন ক্লাবের আমেরিকান মালিক গ্লেজার পরিবার। শুক্রবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। বেশ কয়েকজনের মধ্যে এগিয়ে আছেন কাতারের শেখ জসিম বিন হামাদ আল থানি। ইংলিশ ক্লাবটি কেনার জন্য ৫০০ কোটি পাউন্ড দর হাঁকিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জবর আল থানির ছেলে।

শেখ জসিম ছাড়াও কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান আইএনইওএস-এর প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিলিয়নিয়ার জিম র‌্যাটক্লিফ ও ফিনিশ ব্যবসায়ী থোমাস জিলিয়াকাস ম্যানইউ কেনার দরপত্র জমা দিয়েছেন। কিন্তু কাতারের শেখই সবচেয়ে এগিয়ে, কারণ তিনি ক্লাবের পুরো মালিকানা চেয়েছেন।

এছাড়া ক্লাবের দেনা মোচনেরও প্রতিশ্রুতি দিয়েছেন শেখ জসিম। দলবদলের বাজারে অর্থ খরচের পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ডের অবকাঠামোগত সংস্কারও করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গ্লেজার পরিবার ম্যানইউকে বিক্রি করতে পারলে তা ক্রীড়াঙ্গনে কোনও ক্লাব বিক্রিতে সর্বোচ্চ খরচের রেকর্ড ভাঙবে, বর্তমানে যার ভাগীদার আরেক ইংলিশ ক্লাব চেলসি। গত বছর মে মাসে ৪২৫ কোটি পাউন্ডে চেলসি কিনেছিলেন আমেরিকান ব্যবসায়ী টড বোয়েহলি।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম