নাটকীয় জয়ের পর রেফারির বিরুদ্ধে ক্লপের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৩, ১২:৪৭ আপডেট : ০১ মে ২০২৩, ১২:৫২

বার বার একই রেফারির সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। ১৮ মাসের মাথায় আবারও রেফারি পল টিয়ের্নিকে কেন্দ্র করে মেজাজ দেখালেন লিভারপুল কোচ। সর্বশেষ ঘটনার পর ক্লপ অবশ্য জানতে চেয়েছেন, তাদের সঙ্গে টিয়ের্নির সমস্যাটা কোথায়। 

গতকাল প্রিমিয়ার লিগে ৭ গোলের থ্রিলারে ম্যাচ জিতেছে লিভারপুল। তারা ১৫ মিনিটে ৩ গোলে এগিয়ে গেলেও টটেনহাম সমতা ফিরিয়ে ম্যাচ জমজমাট করে তুলেছিল। ম্যাচের নাটক আরও বাকি ছিল যোগ করা সময়ে। ৯৪ মিনিটে ডিয়েগো জটার গোলেই ৪-৩ গোলের জয় নিশ্চিত করেছে লিভারপুল। তার পরই অবশ্য পাগলাটে উদযাপন করেছেন ক্লপ। দৌঁড়ে গিয়ে চতুর্থ অফিশিয়াল জন ব্রুকসের সামনে নেচে উদযাপনের ভঙ্গি করেছেন। এমন আচরণে অবশ্য তাকে হলুদ কার্ড দেখিয়েছেন টিয়ের্নি। 

পরে ক্লপ বলেছেন এমন আচরণের কারণ আসলে রেফারি। যে গোলে রিচার্লিসন সমতা ফিরিয়েছেন তখন বিল্ড আপে ফাউলের শিকার হয়েছিলেন সালাহ। কিন্তু তাতে সাড়া দেননি তিনি। ম্যাচের পর টিয়ের্নির দিকে আঙুল তুলেছেন ক্লপ, ‘স্পারদের তৃতীয় গোলের আগে কীভাবে তারা সালাহর ফাউলের সিদ্ধান্তটি দিলো না। টিয়ের্নির সঙ্গে আমাদের অতীত ইতিহাস আছে। আমি নিজেও জানি না আমাদের সঙ্গে ওর কী সমস্যা। সে বলেছে কোনও সমস্যা নেই। কিন্তু এটা সত্যি হতে পারে না।’

ক্লপের কথাতেই বোঝা গেলো রেফারির সঙ্গে তার সম্পর্কটা মোটেও সন্তোষজনক নয়, ‘সে যেভাবে তাকায়, এর মানে বুঝতে পারি না। ইংল্যান্ডে এই ধরনের অবস্থা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হতে পারে আমার উদযাপন অপ্রয়োজনীয়। কিন্তু হলুদ কার্ড দেওয়ার সময় সে আমাকে যা বলেছে, তা মোটেও ভালো কিছু নয়।’    

ম্যাচের পর অবশ্য টিয়ের্নির হয়ে কথা বলেছে প্রিমিয়ার লিগে রেফারিদের প্রতিনিধিত্বকারী সংস্থা প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস। তারা বলেছে, প্রাপ্ত অডিওতে টিয়ের্নি কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু বলেননি। তিনি যা করেছেন, সেটা পেশাদারিত্বের মধ্যে থেকেই।

  /এফআইআর/
সম্পর্কিত
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
ডার্বির ভুলের খেসারত, দায়িত্ব থেকে সরানো হলো ভিএআর কর্মকর্তাকে
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বশেষ খবর
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?