নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ২২:৪৭ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২২:৪৭

‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে নানা আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৪ অক্টোবর ২০২৬, রোববার, ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি ও ইউল্যাব পরিবারের সদস্যরা অংশ নেন।

দুই দশকেরও বেশি সময়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সৃজনশীলতা ও অগ্রযাত্রাকে উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাসজুড়ে ছিল পাঁচটি ইন্টারঅ্যাকটিভ জোন; ডিসকভার, ডেভেলপ, ডেমোনস্ট্রেট, ডিস্টিংগুইশ ও বিলং। এসব জোনে ইউল্যাবের শিক্ষার সুযোগ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের অর্জন, সৃজনশীলতা ও বিভিন্ন ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের সক্ষমতা প্রদর্শনী, আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন, ‘আইডিয়াস অব বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র, আন্তর্জাতিক অংশীদারত্বের প্রদর্শনী, কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে চীনা ক্যালিগ্রাফি এবং জাপান দূতাবাসের আয়োজনে জাপানি ঐতিহ্যবাহী পোশাক ইউকাতা পরিধান ও অরিগামি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় ইউল্যাবের থিম সং পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের অগ্রযাত্রা, মানসম্মত শিক্ষা, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম গ্র্যাজুয়েট তৈরির প্রতি ইউল্যাবের অঙ্গীকার তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ বলেন, সৃজনশীলতা, স্বাধীন চিন্তাভাবনা ও একাডেমিক উৎকর্ষ ইউল্যাবের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য এবং শিক্ষাদর্শনের মূল ভিত্তি।

বিশেষ অতিথি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. তারেক ভবিষ্যতের চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রের জন্য গ্র্যাজুয়েটদের প্রস্তুত করতে ব্যবহারিক দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অগ্রগতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং উদযাপন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী উৎসবের শেষ আকর্ষণ ছিল জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনায় কনসার্ট। প্রাণবন্ত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন।

/ইউএস/
সম্পর্কিত
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
স্টামফোর্ডে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো’, অন-স্পট চাকরি পাবেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি