মোহামেডানকে আবারও হারিয়ে তিনে শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ১৮:৪১আপডেট : ০৬ মে ২০২৩, ১৮:৪১

টানা পাঁচ ম্যাচ অজেয় থাকার পর থামতে হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচে ২-১ গোলে তাদের হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।

গত জানুয়ারিতে প্রথম দেখাতেও শেখ রাসেলের কাছে ২-০ গোলে হেরেছিল মোহামেডান। ১৪ ম্যাচে পঞ্চম হারে আগের ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে তারা। আর শেখ রাসেল এক ম্যাচ কম খেলে ষষ্ঠ জয়ে ২১ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে। 

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফিরে ষষ্ঠ মিনিটে কেনেথ ইকেচুকুর গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৬৭ মিনিটে সানডে এমানুয়েল মোহামেডানকে সমতায় ফেরান। কিন্তু আবার লিড নেয় শেখ রাসেল। এমফন উদোহ ৭৮ মিনিটে করেন জয়সূচক গোল।

সবশেষ ১৮ ফেব্রুয়ারি ফর্টিসের কাছে হেরেছিল মোহামেডান। এরপর পাঁচ ম্যাচে চারটি জয় পায় তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের