কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৩, ১৬:৫৬আপডেট : ০৭ মে ২০২৩, ২০:২১

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে জুনের মাঝামাঝিতে কম্বোডিয়ায় যাবে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এই তথ্য জানান।

ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত হবে সাফের আগামী আসর। এর ছয় দিন আগে ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ। জামাল ভূঁইয়ারা তার আগে বসুন্ধরা কিংস এরেনায় ট্রেনিং ক্যাম্প করবেন।

রবিবার এক বৈঠক শেষে কাজী নাবিল সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের লিগ বন্ধ হবে ৩ জুন এবং ৪ জুন ট্রেনিং ক্যাম্প শুরু হবে। বসুন্ধরা কিংস এরেনায় হবে ক্যাম্প। দল কাছাকাছি হোটেলে থাকবে।’

কম্বোডিয়াতেও কয়েক দিন ট্রেনিং করবে বাংলাদেশ, জানালেন বাফুফের অন্যতম সহ-সভাপতি, ‘আমরা বেশ কিছু ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত ফিফা উইন্ডোর মধ্যেই ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করতে পেরেছি। কম্বোডিয়ায় কয়েক দিন ট্রেনিংয়ের পর ১৬ জুন বেঙ্গালুরুর উদ্দেশে নমপেন ছাড়বে দল।’

দক্ষিণ এশিয়ার বাইরে থেকে আমন্ত্রিত দল হিসেবে এই টুর্নামেন্টে খেলবে কুয়েত। তাদের অন্তর্ভুক্তি সাফকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে মনে করেন কাজী নাবিল, ‘কুয়েতের অন্তর্ভুক্তি সাফ চ্যাম্পিয়নশিপকে আরও বেশি চ্যালেঞ্জিং করেছে। ভারত খুব শক্তিশালী, কুয়েত শক্তিশালী। আমরা কোচকে বলেছি এই বছর আমাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। অনেক প্রত্যাশা থাকবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি