মারাত্মক ভুলের পরও ম্যানইউ কোচকে পাশে পাচ্ছেন ডি গিয়া

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৩, ১১:৪৭আপডেট : ০৮ মে ২০২৩, ১১:৫৮

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ পর্যায়ে এসে খেই হারাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ দিনের মাঝে পরাজয় দেখেছে দ্বিতীয় ম্যাচে। সেরা চারে থাকার লড়াইয়ে যখন তাদের এগিয়ে যাওয়ার কথা। তখন হারাচ্ছে মূল্যবান পয়েন্ট। সর্বশেষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে উল্টো তাদেরই অবনমন অঞ্চল থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ করে দিয়েছে।

অবশ্য এই ম্যাচ হারের জন্য দায়টা এককভাবে বর্তায় ম্যানইউ গোলকিপার ডেভিড ডি গিয়ার। ২৭ মিনিটে বেনরাহমার দুর্বল শটটি জালেই ঢোকার কথা না। সেটি হয়েছে ম্যানইউ গোলকিপারের দুর্বল রক্ষণে। বল ঠিকমতো নাগালেই নিতে পারেননি তিনি। পুরো মৌসুমেই নম্বর ওয়ান গোলকিপার হিসেবে তার ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ থেকেছে। সর্বশেষ ভুলটি তার অবস্থানকে করেছে আরও নড়বড়ে। তবে ম্যানইউ কোচ এরিক টেনহাগকে তার পাশেই পাচ্ছেন তিনি। ডেভিড ডি গিয়ার  ঢাল হয়ে টেন হাগ বলেছেন, ‘প্রিমিয়ার লিগে তারই ক্লিন শিট বেশি। এই অবস্থায় তাকে ছাড়া কোনওভাবেই আসতে পারতাম না। তাই তার ওপর পূর্ণ আস্থা আমার আছে। কোনও উদ্বেগও নেই।’

সর্বশেষ ভুল নিয়ে টেন হাগের কথা, ‘ভুল হয়ে থাকে। কিন্তু দল হিসেবে আপনাকে বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে হবে। চারিত্র্যিক দৃঢ়তা দেখাতে হবে। এবং আত্মবিশ্বাস থাকতে হবে এই টিমের দ্বারাই সম্ভব।’

সমালোচনার মাঝে ডি গিয়ার নতুন চুক্তির বিষয়টিও আলোচনায় রয়েছে। এই গ্রীষ্মেই চুক্তি শেষ হবে তার। চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনাও চলছে। শোনা যাচ্ছে নতুন গোলকিপারের খোঁজেও রয়েছে ম্যানইউ। এই অবস্থায় ডি গিয়ার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কী? জবাবে ম্যানইউ কোচ বলেছেন, ‘আমরা চাই সে এখানেই থাকুক। সে চুক্তির মেয়াদ বাড়াক এটাও চাই।’

ব্যাক টু ব্যাক পরাজয়ে চ্যাম্পিয়নস লিগ স্পট ধরে রাখার লড়াইয়ে শঙ্কার মাঝে পড়ে গেছে ম্যানইউ। তাদের সঙ্গে মাত্র এক পয়েন্ট ব্যবধান রেখে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্টে পাঁচে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানইউ ৬৩ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।   

/এফআইআর/     
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী