মিলান ডার্বির জন্য টিকিটের আবেদনই পড়েছে ২০ লাখ!

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৩, ২১:২৮আপডেট : ১১ মে ২০২৩, ০১:৪৬

প্রায় ২০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগে সেমির মঞ্চে মুখোমুখি ইন্টার মিলান-এসি মিলান। সর্বশেষ ২০০৪-০৫ মৌসুমে একই শহরের দুই ক্লাব কোয়ার্টার ফাইনাল খেলেছিল। আজ রাতে খেলছে সেমিফাইনাল। তাতে মিলান ডার্বিতে উত্তেজনা নতুন উচ্চতা ছুঁয়েছে। দীর্ঘদিন পর হওয়ায় ম্যাচটির টিকিটের জন্য আবেদন পড়েছে ২০ লাখের মতো!

ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকা বলেছে, প্রথম লেগের জন্য টিকিটের চাহিদা এতই বেশি যে তাতে সান সিরো স্টেডিয়াম ২৬বার পূরণ করা যাবে।

একই শহরের দুই ক্লাব হলেও তারা খেলে থাকে এক মাঠ-সান সিরোয়। আর সেই শহরের জনসংখ্যাও মাত্র ১৩ লাখ! এই তুলনাতেই বোঝা যাচ্ছে এই একটি ম্যাচের চাহিদা কতখানি।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় দল দুটি মুখোমুখি হচ্ছে পঞ্চমবার। যেখানে আগের ৪ ম্যাচেই অপরাজেয় থাকার রেকর্ড এসি মিলানের। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৬ মে।

অবশ্য যেই জিতুক তাতে ইতালিয়ান ফুটবলে দীর্ঘদিনের আক্ষেপ মেটার কথা। কারণ  ২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলানের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর সাফল্য পায়নি সেখানকার আর কোনও দল।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের