ফুটবল লেখকদের ভোটে রেকর্ড গড়ে সেরা হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৩, ১৮:০৭আপডেট : ১২ মে ২০২৩, ১৮:১৭

ম্যানচেস্টার সিটির জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে প্রত্যাশিতভাবে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনে (এফডব্লিউএ) বর্ষসেরার পুরস্কার জিতলেন আর্লিং হাল্যান্ড। এখানেও রেকর্ড গড়েছেন তিনি। প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর লেখকদের নিয়ে গঠিত এই সংঘের সর্বোচ্চ ৮২ শতাংশ ভোট পেয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকা হয়েছেন রানারআপ, তার সতীর্থ মার্টিন ওডেগার্ড তৃতীয়। চেলসি স্ট্রাইকার স্যাম কার প্রথমবার টানা দুইবার বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন। আগামী ২৫ মে বৃহস্পতিবার লন্ডনের ল্যান্ডমার্ক হোটেলে এই পুরস্কারের ৭৫তম পূর্তিতে জমকালো আয়োজন করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

চলতি মৌসুমে ম্যানসিটিতে যোগ দিয়ে প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৫১ গোল করেছেন হাল্যান্ড। শীর্ষ লিগেও তার গোলের রেকর্ড হয়েছে, ৩৫ গোল করেছেন ২২ বছর বয়সী স্ট্রাইকার।

হাল্যান্ড বলেছেন, ‘ইংলিশ ফুটবলে আমার প্রথম মৌসুমে ফুটবল রাইটার্স অ্যাওয়ার্ড জিততে পারা সম্মানের। প্রতিটি দিন আমি সেরা চেষ্টা করেছি এবং এই স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। এখন পর্যন্ত সিটিতে আমার সময় ভালোবেসেছি, আমার সতীর্থরা অসাধারণ। তারা আমাকে গোলের সুযোগ করে দিয়েছে। তাদের ধন্যবাদ জানাই। কারণ তাদের ছাড়া এই পুরস্কার জিততে পারতাম না।’

২০২০-২১ মৌসুমে সেন্টার ব্যাক রুবেন দিয়াসের পর প্রথম সিটি খেলোযাড় হিসেবে এই পুরস্কার জিতে তিনি আরও বলেন, ‘পেপ ও দলের নেপথ্য নায়কদের কাছেও আমি ঋণী। এখানে আসার পর থেকে সবাই আমার সঙ্গে খুবই ভালো ছিল। এই ধরনের উচ্চ পেশাদারদের সঙ্গে আমি কখনও কাজ করিনি। আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যাবদ। এটা সত্যিই সম্মানের।’  

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম