৫ গোলের থ্রিলারে আবাহনীর হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ১৮:২৯আপডেট : ১২ মে ২০২৩, ১৮:২৯

প্রিমিয়ার লিগে অন্যতম দুর্বল দল চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর দলকে প্রথম পর্বে ৫ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী লিমিটেড। তবে ফিরতি পর্বে অসহায় আত্মসমর্পন করেছে মারিও লেমসের দল। ৫ গোলের ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে কলিনদ্রেস-ওগবাহরা। শুক্রবার চট্টগ্রাম আবাহনী ৩-২ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেডকে।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরুতে চট্টগ্রামের দলটি এগিয়ে যায়। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে নিজেদের শক্তি দেখিয়েছে তারা।

৬ মিনিটে চট্টগ্রাম আবাহনী লিড নেয়। বামপ্রান্ত থেকে সতীর্থের কাটব্যাক, ৬ গজ দূরে দাঁড়ানো নাইজেরিয়ান ফরোয়ার্ড ইফেগো ডেভিড প্লেসিং করে দেন। এক গোলে পিছিয়ে থেকে আবাহনী লিমিটেড সমতায় ফিরতে দেরি করেনি। ১৮ মিনিটে ঘুরে দাঁড়ায়। কলিনদ্রেসের কর্নারে দারুণ হেডে জাল কাঁপান ইউসেফ মোহাম্মদ।

৩৫ মিনিটে চট্টগ্রাম আবাহনী আবারও এগিয়ে যায়। মোহাম্মদ রকির  ফ্রি কিকে ইকবাল হোসেন হেডে গোলকিপারকে পরাস্ত করেন। পাঁচ মিনিট পর চট্টগ্রামের দলটি ব্যবধান আরও বাড়িয়ে নেয়। লং পাস থেকে বল পেয়ে ইফেগো ডেভিড পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে মুহূর্তে কাটিয়ে লক্ষ্যভেদ করেন।

৬৪ মিনিটে আবাহনী লিমিটেড দ্বিতীয় গোল শোধ দেয়। স্কোরলাইন হয় ৩-২ । কর্নার থেকে বল ঘুরে আসে ইউসেফের পায়ে, সিরিয়ান ডিফেন্ডার দেখেশুনে জোরালো শটে লক্ষ্যভেদ করেন। ম্যাচের বাকি সময়টুকু ঢাকার দলটি চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লেমসের শিষ্যদের।

আবাহনী লিমিটেড ১৫ ম্যাচে তৃতীয় হারে আগের ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চট্টগ্রামের দলটি এক ম্যাচ কম খেলে দ্বিতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম