লেভানডোভস্কির জোড়া গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ০২:৫০আপডেট : ১৫ মে ২০২৩, ০২:৫৫

রিয়াল মাদ্রিদ হারালো স্পেনের শ্রেষ্ঠত্ব। চার ম্যাচ হাতে রেখে রবিবার লা লিগার চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে ২৭তম লিগ ট্রফি নিশ্চিত করলো তারা। ২০১৯ সালের পর প্রথমবার স্পেনের সেরা হলো কাতালান জায়ান্টরা।

৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করলো বার্সা। ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল বাকি চার ম্যাচ জিতলেও পয়েন্ট হবে সর্বোচ্চ ৮৩। মানে বার্সা আর পয়েন্ট না পেলেও শীর্ষেই থাকবে।

জয়ের নেশায় মত্ত বার্সা পুরো ম্যাচে দাপট দেখায়। ১১ মিনিটে রোনাল্ড আরাউজো খুঁজে পান আলেহান্দ্রো বালদেকে। বার্সা ফুলব্যাক নিচু ক্রস দেন ছয় গজ বক্সে। বল প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে লেভানডোভস্কির ডান হাঁটুতে পড়ে। পোলিশ স্ট্রাইকার কাঁপান জাল।

প্রথম গোল বানিয়ে দেওয়া বালদে এবার গোলদাতার খাতায় নাম লেখান। ২০ মিনিটে পেদ্রি ব্যাকপোস্টে বল বাড়ান, বালদের ভলিতে স্কোর ২-০ হয়।

বিরতির আগে আরও একটি গোল করে বার্সা। সার্জিও বুসকেটসের পাসে ফ্রেঙ্কি ডি ইয়াং বল এগিয়ে দেন রাফিনহাকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডানদিকে জায়গা বের করে বক্সের মধ্যে বল পাঠান। লেভানডোভস্কি প্রস্তুত ছিলেন, বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ৪০ মিনিটে। লিগের চলতি মৌসুমে ২১তম গোল করে পিচিচি ট্রফির দৌড়ে বড় ধাপ ফেললেন পোল্যান্ডের স্ট্রাইকার। ১৭ গোল করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

কুন্দের চতুর্থ গোলের পর বার্সার উল্লাস

প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল শোধ দিতে বসেছিল এস্পানিওল। মার্টিন ব্র্যাথওয়েটের শট বাঁহাত বাড়িয়ে কর্নার বানান বার্সা কিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন।

দ্বিতীয়ার্ধে স্কোর ৪-০ করে ফেলে বার্সা। ৫৩ মিনিটে ডি ইয়াংয়ের দূরের পোস্টে নেওয়া শট হেড করে জালে জড়ান জুলেস কুন্দে।

২০ মিনিট পর একটি গোল শোধ দেয় এস্পানিওল। নিজ গোলকিপারের পাস থেকে কালেরো বার্সার রক্ষণের ফাঁক গলে বল এগিয়ে দেন। বদলি নামা জাভি পুয়াদো চিপ করে টের স্টেগেনকে পরাস্ত করেন। অফসাইড মনে করায় প্রথমে গোল দেননি রেফারি, ভিএআরে সিদ্ধান্ত বদলালে স্কোর ৪-১ হয়। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জোসেলু ব্যবধান কমালেও ম্যাচ শেষে চার বছরের ট্রফি খরা ঘুচানোর আনন্দে মাতে বার্সা।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী