শক্তিশালী লেবানন-মালদ্বীপের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৩:৩৫আপডেট : ১৭ মে ২০২৩, ১৫:২৭

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে লেবানন। ২১ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তাদের সঙ্গেই একই গ্রুপে পড়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বুধবার ১৪তম সাফের ড্র অনুষ্ঠিত হয়েছে ভারতের দিল্লিতে। আমন্ত্রিত দুই দল লেবানন ও কুয়েতসহ দক্ষিণ এশিয়ার ছয় দলের র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়। সেখানে টুর্নামেন্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা লেবানন (৯৯) ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে (১০১) দুই পটে রেখে ড্র করেছে আয়োজকরা। ‘এ’ পটে ভারত ও ‘বি’ পটে রাখা হয় লেবাননকে।

র‌্যাঙ্কিং অনুযায়ী বাকি তিন পটের প্রথমটিতে কুয়েত ও মালদ্বীপ, দ্বিতীয়টিতে নেপাল ও ভুটান এবং তৃতীয় পটে রাখা হয় বাংলাদেশ ও পাকিস্তানকে।

‘বি’ গ্রুপে লেবানন ও বাংলাদেশ ছাড়াও আছে দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ (১৫৪) ও ভুটান (১৮৫)।

অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে কুয়েত (১৪৩), নেপাল (১৭৪) ও পাকিস্তান (১৯৫)। বেঙ্গালুরুতে ৪ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। দুই আসর পর পাকিস্তান এবারের সাফে অংশ নিচ্ছে।

দিল্লিতে সাফের ড্রতে অংশ নেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী