একই গ্রুপে লেবাননের থাকা চ্যালেঞ্জ মনে করছেন বাংলাদেশের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৭:১৭আপডেট : ১৭ মে ২০২৩, ১৭:২৭

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা লেবানন। ‘বি’ গ্রুপে শীর্ষ বাছাই দল তারা। একই গ্রুপে আরও রয়েছে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান। বুধবার দিল্লিতে হওয়া ড্র শেষে এই গ্রুপকে বেশ চ্যালেঞ্জিং মনে করছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।

বাফুফে ভবনের সামনে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং নিয়ে আলাপকালে বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা বলেছেন, ‘এটা চ্যালেঞ্জিং গ্রুপ। আমরাও প্রত্যাশা করছিলাম... দুটি গ্রুপই কঠিন। ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে ওপরে থাকা লেবাননকে গ্রুপে পেয়েছি, কিন্তু ড্র নিয়ে আমাদের মনোভাব ইতিবাচক। বিশ্বাস করি, নিজেদের পর্যায়ের পারফর্ম করতে পারলে আমাদের লক্ষ্য অর্জনে সুযোগ থাকবে।’

ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাইয়ের সাফে সেমিফাইনালে চোখ কাবরেরার, ‘আবারও বলছি, আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। প্রথমে সেমিফাইনালে উঠতে চাই। ড্র নিয়ে আমরা খুশি। দুটি গ্রুপই শক্তিশালী এবং চ্যালেঞ্জিং। কিন্তু আমরা নিজেদের ওপর বিশ্বাস ধরে রাখবো। ইতিবাচক থাকবো এবং লক্ষ্য অর্জনের আশা রাখবো।’

২০০৯ সালের পর বাংলাদেশ আর সেমিফাইনালে উঠতে পারেনি। এবার আশাবাদী ৩৭ বছর বয়সী কোচ, ‘আমরা বিশ্বাস করি, সব প্রতিপক্ষের জন্য আমরা পরিস্থিতি কঠিন করে তুলতে পারি এবং নিজেদের সেরাটা পারফর্ম করে (লক্ষ্য পূরণ করতে পারি)। নিজেদের সামর্থ্য আমরা জানি, সেমিফাইনালে ওঠার লড়াই করার মতো সক্ষমতা আমাদের আছে। তবে সেমিফাইনালে উঠতে হলে আমাদের যোগ্য দল হয়ে উঠতে হবে, জিততে হবে।’

৪ জুনে ক্যাম্প শুরু হচ্ছে জামাল ভূঁইয়াদের। এরপর কম্বোডিয়াতে খেলতে যাবে দল। কাবরেরা বলেছেন, ‘সাফের আগে আমরা কম্বোডিয়ায় গিয়ে তাদের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবো। আমি মনে করি, সেটা আমাদের জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে। এখানে এক সপ্তাহ প্রস্তুতি নেবো এবং কম্বোডিয়া ম্যাচের পরও দল গুছিয়ে নেবো। বর্তমান স্কোয়াড নিয়ে আমি খুশি। যে ৩৫ জন প্রাথমিক বাছাই করেছি, এর সঙ্গে নতুন কেউ যোগ হবে না। এখান থেকেই আমি ২৭ জনকে বেছে নেবো। তবে এর বাইরেও খেলোয়াড়দের ইনজুরি বা অনেক কিছু হতে পারে। তখন আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবো।’

আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের প্রশংসা করলেন কাবরেরা, ‘ফাহিম ভালো করেছে। দুই গোল করেছে (শেখ রাসেলের বিপক্ষে)। এটা আমার জন্য ভালো খবর। এছাড়া  এলিটা (কিংসলে) পরিশ্রম করছে। সে ম্যাচ টাইম মিস করেছে। তো তার জন্য বিষয়গুলো বেশ কঠিন। আশা করি, বাকি ম্যাচগুলো সে খেলার জন্য আরও বেশি সময় পাবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের