ডর্টমুন্ডকে শিরোপা জেতার সুযোগ করে দিলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৩, ০২:১৩আপডেট : ২১ মে ২০২৩, ০২:১৫

বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে শনিবার আরবি লাইপজিগকে স্বাগত জানায় বায়ার্ন মিউনিখ। ২৫ মিনিটে সার্জ গিন্যাব্রির গোলে প্রত্যাশিত জয়ের আভাস দেয় তারা। কিন্তু লাইপজিগ দ্বিতীয়ার্ধে দারুণ লড়াইয়ে ঘুরে দাঁড়ায়। কোনর‌্যাড লাইমারের সমতাসূচক গোলের পর পেনাল্টি থেকে ক্রিস্টোফার এনকুনকু ও ডোমিনিক সোবোসলাই মিউনিখের মাঠে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। 

৩-১ গোলের এই হারে ডর্টমুন্ডকে যেন বুন্দেসলিগার শিরোপা হাতে তুলে দিলো বায়ার্ন। তাদের প্রার্থনা থাকবে রবিবার যেন অগসবুর্গের কাছে পয়েন্ট হারায় ডর্টমুন্ড। মৌসুমের এক ম্যাচ হাতে রেখে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে টানা ১১তম ট্রফির মিশনে থাকা বায়ার্ন। ডর্টমুন্ড ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে, অগসবুর্গকে হারালে দুই পয়েন্টে বায়ার্নকে পেছনে ফেলবে তারা।

তখন চালকের আসনে থেকে লিগের শেষ ম্যাচে মেইঞ্জকে ঘরের মাঠে স্বাগত জানাবে ডর্টমুন্ড। আর বায়ার্ন খেলবে কোলনের মাঠে।

মার্চে জুলিয়ান নাগেলসম্যান বরখাস্ত হওয়ার পর কোচের দায়িত্ব নেন থমাস টুখেল। তার সামনে ডিএফবি পোকাল, চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেসলিগা জেতার সুযোগ ছিল। কিন্তু প্রথম দুটি প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গেছে বায়ার্ন, এবার হয়তো লিগ শিরোপাও হাতছাড়া হওয়ার পথ তৈরি হয়ে গেলো। আর ২০১২ সালের পর প্রথম বুন্দেসলিগা ট্রফি জেতার সুযোগ এলো ডর্টমুন্ডের হাতে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের