‘তুমি একা নও’- বর্ণবাদের শিকার ভিনিসিয়ুসের পাশে এমবাপ্পে-নেইমার

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৩, ১৭:৫৯আপডেট : ২২ মে ২০২৩, ১৭:৫৯

আবারও বর্ণবাদের শিকার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রবিবার ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে আর নিজেকে ধরে রাখতে পারেননি। মেজাজ হারিয়ে হাতাহাতি করে লাল কার্ড দেখেছেন। ম্যাচের পর ক্ষোভ ঝারেন, ‘এখন লা লিগা আসলে বর্ণবাদীদের।’

এই ঘটনায় সোচ্চার কণ্ঠে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভিনিসিয়ুসের জাতীয় দলের সতীর্থ নেইমার। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেও পাশে দাঁড়িয়েছেন। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোনালদোও সরব প্রতিক্রিয়া জানান সোশ্যাল মিডিয়ায়।

পিএসজির মহাতারকা এমবাপ্পে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘তুমি একা নও। আমরা তোমার সঙ্গে আছি এবং তোমাকে সমর্থন জানাই।’ একই সুর নেইমারের, ‘আমি তোমার সঙ্গে আছি।’

সেলেসাও আইকন রোনালদো বর্ণবাদীদের বিরুদ্ধে লা লিগাকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। তার মতে, এটা লিগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি বলেন, ‘ভিনিসিয়ুসকে নিয়ে আবারও একটি বর্ণবাদী পর্ব, আবারও লা লিগাতে। কখন এটা বন্ধ হবে? যতক্ষণ দায়মুক্তি ও জটিলতা থাকবে, ততক্ষণ বর্ণবাদ থাকবে। রেফারি, ফেডারেশন ও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা এখনও নিচ্ছে না, এটা অগ্রহণযোগ্য। যথেষ্ট হয়েছে। ভিনি তোমার লড়াইয়ে আমি সঙ্গে আছি।’

ঘটনাটি ঘটেছে রবিবার লা লিগায়। দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়া দর্শকদের বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিয়ুস। তার পর তো আঙুল দিয়ে সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন। এই উত্তেজনায় ম্যাচ বন্ধও ছিল কিছুক্ষণ।

পরে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কুর্তোয়া জানিয়েছেন, ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে ডাকতে শুনেছেন তিনি। দলটির কোচ কার্লো আনচেলত্তিও বলেছেন, মাস্তেলায় বর্ণবাদী আবহ বিরাজ করছিল।

ম্যাচের পর ইনস্টাগ্রামে ভিনিসিয়ুস ক্ষোভ উগড়ে বলেছেন, ‘এটা প্রথমবার নয়। এমনকি দ্বিতীয় কিংবা তৃতীয়বারও নয়। লা লিগায় বর্ণবাদ খুবই স্বাভাবিক বিষয়। এই টুর্নামেন্টের কর্তৃপক্ষ মনে করে এটাই স্বাভাবিক। স্প্যানিশ ফেডারেশনও মনে করে এটা স্বাভাবিক বিষয়। ফলে প্রতিপক্ষ এটাকে আরও বেশি উৎসাহ দেয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী