২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক 
২৩ মে ২০২৩, ১২:৩৩আপডেট : ২৩ মে ২০২৩, ১২:৪২

ইংলিশ ফুটবলে অনেক দিন ধরেই আলোচনায় থাকার মতো দল ছিল না নিউক্যাসল। কখনো রেলিগেশনে থাকতো তো কখনো তার উপরে। সেই দলটার ভাগ্য আমূল বদলে গেছে এডি হাউয়ের কোচিং আর সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড তাদের মালিকানা কেনার পর। বছরের শুরুতে তারা ৪৭ বছর পর লিগ কাপে ফাইনালের টিকিট কেটেছিল। এবার তারা প্রিমিয়ার লিগে সেরা চারে থাকা নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও অর্জন করলো ২০ বছর পর।

শনিবার অ্যাস্টন ভিলার সঙ্গে পঞ্চমস্থানে থাকা লিভারপুল ড্র করাতে এটা নিশ্চিত হয়ে যায় যে, চ্যাম্পিয়নস লিগ স্পট নিশ্চিত করতে শেষ দুই ম্যাচে একটি পয়েন্ট পেলেই চলবে নিউক্যাসলের। সোমবার সেন্ট জেমস পার্কে হাউয়ের লক্ষ্য পূরণ হয়েছে প্রথম চেষ্টাতেই। অবনমন শঙ্কায় থাকা লেস্টার সিটির সঙ্গে গোল শূন্য ড্রয়ে এখন টেবিলের তিনে অবস্থান করছে নিউক্যাসল। 

সেরা চার নিশ্চিত হওয়ায় ২০০৩ সালের পর তারা চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাচ্ছে। অথচ হাউ যখন ২০২১ সালের ৮ নভেম্বর দলটির দায়িত্ব নেন, ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে তারা ১৯তম স্থানে অবস্থান করছিল। ঠিক তার একমাস আগে দলটির বেশির ভাগ মালিকানা কেনে সৌদি রাজ পরিবার।

দল অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোয় এভাবেই স্বস্তি ঝড়লো হাউয়ের কণ্ঠে, ‘সত্যি করে বলতে অনেক বড় স্বস্তি। অসাধারণ একটি রাত। আসলে সব সময় আশা করতে হয়, স্বপ্ন দেখতে হয়। কিন্তু কখনও মনে হয়নি আমরা সেরা চারের জন্য প্রস্তুত।’

সর্বশেষ ববি রবসনের অধীনে চ্যাম্পিয়নস লিগ খেলেছিল ম্যাগপাইসরা। এখন হাউয়ের অধীনে সেরা চারে চলে আসায় নিজেদের অন্যতম শিরোপা প্রত্যাশী ভাবতেই পারে নিউক্যাসল। হাউ মনে করেন, ‘এই ছেলেরা আমার কাছে অবিশ্বাস্য। বিশেষ করে তাদের মানসিকতা, খেলার ধরন। ওদের কোচিং করাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অসাধারণ একটি অর্জন এবং সেটা সন্তোষজনক।’

/এফআইআর/     
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম