ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানিয়ে খেললো রিয়াল মাদ্রিদ-ভায়েকানো

স্পোর্টস ডেস্ক 
২৫ মে ২০২৩, ০৮:৪৬আপডেট : ২৫ মে ২০২৩, ০৮:৪৬

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদের শিকার হওয়ার পর থেকেই আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। এমন সময়ে কারও মনোযোগ কি আর রিয়াল মাদ্রিদের ম্যাচে থাকে? তাই পরিস্থিতি বুঝে লা লিগায় খেলতে নেমেছিল লস ব্লাঙ্কোস। রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামার পর দেখা গেলো আসলে এই ম্যাচটা ছিল ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানানোর।

ইনজুরিতে ব্রাজিলিয়ান এই উইঙ্গার ম্যাচে না থেকেও ছিলেন। সংহতি জানাতে তার ২০ অঙ্কিত জার্সি পরে খেলতে নেমেছিল রিয়াল। দুই দলের অধিনায়কও বর্ণবাদ বিরোধী বার্তায় ভরা আর্মব্যান্ড পরেছিলেন। বর্ণবাদের প্রতিবাদ জানাতে সবাই সোচ্চারও ছিলেন। তাই তো ২০ মিনিটে ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার প্রতি সংহতি জানাতে তার নাম ধ্বনিত হয়েছে পুরো স্টেডিয়ামে। সেখানে শোভা পাওয়া ব্যানারেও লেখা ছিল, ‘আমরা সবাই ভিনিসিয়ুস। অনেক হয়েছে...।’

ভিনিয়ুস ম্যাচটায় না খেললেও শুরুতে হাজির হয়েছিলেন। হাত নেড়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে দেখা যায় তাকে। পুরোটা ম্যাচ দেখেছেন স্ট্যান্ডে বসে। তার সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

শেষ পর্যন্ত ম্যাচটা ২-১ গোলে জিতেছে রিয়াল। ৩১ মিনিটে প্রথম গোলটি করেছেন বেনজেমা। ৮৪ মিনিটে দে তমাস একটি গোল শোধ দিলেও লাভ হয়নি তাতে। বরং ৮৯ মিনিটে স্কোর ২-১ করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুসের স্বদেশি রদ্রিগো।

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের