সিটির টানা জয় থামিয়ে ইউরোপা লিগে ব্রাইটন

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৩, ০৯:২০আপডেট : ২৫ মে ২০২৩, ০৯:৪৫

প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। কিন্তু শেষ দিকে এসে টানা জয়ের ছন্দ ধরে রাখতে পারলো না। ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তাতে টানা ১২ ম্যাচ জয়ের ধারায়  তাদের ছেদ পড়েছে। সিটির সঙ্গে ড্র করায় লাভ হয়েছে ব্রাইটনের। ইউরোপা লিগ নিশ্চিত করেছে তারা।

ট্রেবল জয়ের লক্ষ্যে ছুটতে থাকা সিটি এগিয়ে যায় ২৫ মিনিটে। আর্লিং হাল্যান্ডের অ্যাসিস্টে জাল কাঁপান ফিল ফোডেন।

সমতা ফেরাতে বেশি সময় লাগেনি ব্রাইটনেরও। ৩৮ মিনিটে ২৫ গজ দূর থেকে অসাধারণ এক শটে গোল করেছেন ১৯ বছর বয়সী এনসিসো। অবশ্য ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেটি জাল কাঁপালে ব্রাইটনের স্কোরলাইন ২-১ হয়ে যেত। সেটি হয়নি ড্যানি ওয়েলবেকের ফ্রি কিক সরাসরি ক্রসবারে আঘাত করায়।  

বিরতির পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে আবার সিটিও গোল পেয়েছিল। হাল্যান্ড ৭৯ মিনিটে জাল কাঁপালেও তার আগে নিজের মার্কারকে টেনে ধরায় ভিএআরে সেটি বাতিল হয়েছে।

ড্রয়ের ফলে টেবিলে শীর্ষ ছয়ে থাকাটা নিশ্চিত করে ফেলেছে ব্রাইটন। তাতে নিশ্চিত হয়েছে আগামী আসরের ইউরোপা লিগ।   

লিগ শিরোপা জেতা ম্যানসিটির পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৯। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ব্রাইটন।

/এফআইআর/ 
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের