ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরা হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৩, ১৮:০৯আপডেট : ২৭ মে ২০২৩, ১৮:২৬

ইংল্যান্ডে প্রথম মৌসুমেই গোলের পর গোল করে গেছেন আর্লিং হাল্যান্ড। তার অনবদ্য পারফরম্যান্সে প্রথম ট্রেবলের সামনে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। এই দারুণ ফর্মের স্বীকৃতি হিসেবে কদিন আগে মিলেছে ফুটবল লেখকদের বর্ষসেরা অ্যাওয়ার্ড। শনিবার চলতি প্রিমিয়ার লিগ মৌসুমেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

ম্যানসিটি এবার হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। যাতে বড় অবদান হাল্যান্ডের। ৩৫ ম্যাচ খেলে রেকর্ড ৩৬ গোল করেছেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। ৩৮ ম্যাচের লিগের এক মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের আগের ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

সাধারণ দর্শক, ২০টি লিগ ক্লাবের অধিনায়ক ও ফুটবল বিশেষজ্ঞদের প্যানেলের ভোটে মৌসুম সেরা হলেন হাল্যান্ড। এনিয়ে টানা চতুর্থ মৌসুম ম্যানসিটির খেলোয়াড়রা এই পুরস্কার পেলো। ২০২০ ও ২০২২২ সালে কেভিন ডি ব্রুইনা ও ২০২১ সালে রুবেন দিয়াস মৌসুমের সেরা হন।

ডি ব্রুইনা, আর্সেনালের বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডকে পেছনে ফেলে সেরা হয়েছেন হাল্যান্ড। কদিন আগে রেকর্ড ৮২ শতাংশ ভোটে লেখকদের বর্ষসেরা হন তিনি। 

রবিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিগ মৌসুমের শেষ ম্যাচ ম্যানসিটির, গোলসংখ্যা বাড়াতে পারেন কি না সেটাই দেখার। 

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি