আর্জেন্টিনার এশিয়া সফরে নেই মার্তিনেজ, দলে ডিয়েগো সিমিওনের ছেলে

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ০২:০২আপডেট : ২৮ মে ২০২৩, ০২:০২

জুনের দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার ২৭ জনের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। এশিয়া কাপ সফরের দলে বেশ কিছু নতুন মুখ।

বেইজিংয়ে ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং চারদিন পর জাকার্তায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ জয়ী দলের লাউতারো মার্তিনেজ ও পাউলো দিবালাকে বাদ দিয়েছেন স্কালোনি। ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলা মার্তিনেজ গোড়ালির সমস্যায় ভুগছেন। ম্যানসিটির বিপক্ষে ফাইনালের পর তার চিকিৎসা চলবে, এজন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। 

দলে তৃতীয় গোলকিপার হিসেবে জায়গা হয়েছে নতুন মুখ ওয়াল্টার বেনিতেজের। মার্শেইর সঙ্গে দারুণ মৌসুম কাটিয়ে কয়েক বছর পর দলে ফিরেছেন লিওনার্দো বালের্দি।

মাঝমাঠে তেমন চমক নেই। আক্রমণে অন্তর্ভুক্ত করা হয়েছে নবাগত আলেহান্দ্রো গারনাচোকে, ম্যানইউর জার্সিতে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে ডাক পেয়েছেন পাঁচ বছর পর। ৩৩ বছর পর নাপোলির সিরি আ জয়ের অন্যতম কারিগর ২৭ বছর বয়সী স্ট্রাইকার।  

গত ডিসেম্বরে তৃতীয় বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলেছে। মার্চে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দারুণ জয় পায় তারা।

আর্জেন্টিনা দল

গোলকিপার- এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার- নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা।

মিডফিল্ডার- দিয়েন্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, এজিকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লু সেলেসো।

ফরোয়ার্ড- লুকাস ওকাম্পোস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস।  

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের