কোপা আমেরিকা: একই গ্রুপে আর্জেন্টিনা-চিলি

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৩

২০১৫ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। সেই চিলির বিপক্ষে ম্যাচ দিয়েই ২০১৬ কোপা আমেরিকা শুরু করবে আর্জেন্টিনা। টুর্নামেন্টটি সাধারণ চার বছর পরপর অনুষ্ঠিত হলেও ১০০ বছর পূর্তি উপলক্ষে এক বছরের মধ্যেই কোপার ৪৫তম বিশেষ এই আসরটি হতে যাচ্ছে। কোপা আমেরিকা: একই গ্রুপে আর্জেন্টিনা-চিলি
আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় শতবর্ষ বিশেষ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। তাতে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা-চিলির সঙ্গে আছে পানামা ও বলিভিয়া। 

ব্রাজিল পড়েছে ‘বি’ গ্রুপে। সেলেসাওদের সঙ্গে আছে ইকুয়েডর, হাইতি ও পেরু। ‘এ’ গ্রুপটা হয়েছে সবচেয়ে কঠিন। এই গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা ও প্যারাগুয়ে। ‘সি’ গ্রুপে মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা ও ভেনেজুয়েলা। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। 

ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টগুলোর একটি হলো এই কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল ১৯১৬ সালে। সাধারণত চার বছর পর পর হয়ে থাকে টুর্নামেন্টটি। তবে এ বছর ১০০ বছর পূর্তি উপলক্ষে এক বছরের মধ্যেই কোপার ৪৫তম বিশেষ এই আসরটি হতে যাচ্ছে।

আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রে বসবে এবারের আসর। ১২ দলের বদলে এবার অংশ নিচ্ছে ১৬টি দল। ৩ জুন যুক্তরাষ্ট্র-কলম্বিয়া ম্যাচ দিয়ে শুরু হবে কোপার এই বিশেষ আসর। ব্রাজিলের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে, ৪ জুন। ৬ জুন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলবে।

এ গ্রুপযুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, কোস্টারিক ও কলাম্বিয়া।

বি গ্রুপ:  ব্রাজিল, পেরু, হাইতি ও ইকুয়েডর।

সি গ্রুপমেক্সিকো, ভেনেজুয়েলা, জ্যামাইকা ও উরুগুয়ে।

ডি গ্রুপ:  আর্জেন্টিনা, বলিভিয়া, পানামা ও চিলি।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী