ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আক্রমণের পর বসে থাকছে না ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এর বিরুদ্ধে ক্যাম্পেইন চালাবে তারা। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবেই দুই আফ্রিকান দেশ গায়ানা ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। সেখানে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুসের নামটিও রয়েছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৭ জুন বার্সেলোনায় গায়ানার মুখোমুখি হবে। তার তিন দিন পর লিসবনে মুখোমুখি হবে সেনেগালের।
ব্রাজিলের প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন মূলত অন্তর্বর্তী কোচ রেমন মেনজেস। তার ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৪জন। তাদের মধ্যে নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিনটনও রয়েছেন। বাকিরা হলেন- ডিফেন্ডার ভেন্ডেরসন, নিনো ও এইরটন লুকাস। চোটের কারণে দলে নেইমার দলে নেই।
দল নিয়ে মেনজেসের কথা, ‘যারা ভালো করে তাদের জন্য সব সময়ই জাতীয় দলের দরজা খোলা।’
মেনজেস ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের মূল কোচ। তার অধীনেই আর্জেন্টিনায় বিশ্বকাপ খেলছে সেলেসাওদের ছোটরা। তিতে চলে যাওয়ার পর থেকে জাতীয় দলও সামলাচ্ছেন তিনি।
ব্রাজিলের স্কোয়াড:
গোলকিপার: অ্যালিসন (লিভারপুল), এডেরসন (ম্যানচেস্টার সিটি) ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভেন্ডেরসন (মোনাকো), অ্যালেক্স তেলাস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), জোয়েলিনটন (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম) ও রাফায়েল ভেইগা (পালমেইরাস)।
ফরোয়ার্ড: ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম হটস্পার), রনি (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।








