আইসিইউতে পিএসজির গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৩, ১১:৫৪আপডেট : ২৯ মে ২০২৩, ১১:৫৯

ঘোড়দৌড়ের সময় সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন পিএসজির গোলরক্ষক সের্হিয়ো রিকো। তিনি বর্তমানে স্পেনে সেভিয়ার একটি হাসপাতালের আইসিইউতে আছেন।  

পিএসজির দ্বিতীয় পছন্দের এই গোলকিপারের আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে পিএসজি। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, স্পেনে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় আরেকটি নিয়ন্ত্রণহীন ঘোড়ার সঙ্গে সংঘর্ষে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন রিকো। তার পর তাকে হেলিকপ্টারে করে সেভিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।  

পিএসজি বিবৃতিতে জানিয়েছে, ‘রবিবার সের্হিয়ো রিকোর দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে।’

২৯ বছর বয়সী রিকো দীর্ঘদিন ধারে খেলার পর পিএসজিতে যোগ দেন ২০২০ সালে। তার আগে সেভিয়া, ফুলহ্যাম, মায়োর্কায় খেলেছেন। তাছাড়া ২০১৬ সালে স্পেনের একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার।

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম