বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা হবে, রোমাঞ্চিত বিশ্বকাপ জয়ী মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৩, ১৯:২২আপডেট : ২৯ মে ২০২৩, ২০:৩০

সপ্তাহখানেক আগে জানা গিয়েছিল বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই খবর নিশ্চিত করেছেন তিনি। বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তার মনে।

৩৬ বছর পর আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে। কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির হাতে উঠেছে আরাধ্য ট্রফি। ফাইনালে মেসি-আলভারেজরা ছাড়াও দারুণ খেলেন গোলকিপার মার্টিনেজ। পান সেরা গোলকিপারের স্বীকৃতি গোল্ডেন গ্লোভস অ্যাওয়ার্ড।

আগামী জুলাইয়ে একদিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে বিশ্বকাপের সেরা গোলকিপারের। মূলত মার্টিনেজ ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশ ভ্রমণে আসবেন। 

মার্টিনেজের পোস্ট

ফেসবুকে মার্টিনেজ জানান, এই সময়ে মোহনবাগান ক্লাবের মাঠে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি তিনি। বিভিন্ন চ্যারিটেবল কার্যক্রমে অংশ নেবেন তিনি। ভক্তদের সঙ্গে তার কিছু প্রোগ্রাম রয়েছে। ওই পোস্টেই বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করার কথা বলেছেন মার্টিনেজ। বুধবার তার এজেন্ট শতদ্রু দত্ত ঢাকায় আসবেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা। প্রাথমিকভাবে তিনি জানান, ৩ জুলাই ঢাকায় আসবেন। শেষ দুই দিন থাকবেন কলকাতায়।

শতদ্রুকে ধন্যবাদ দিয়ে মার্টিনেজ তার কার্যক্রমের বিবরণী দিয়ে শেষ দিকে লিখেছেন, ‘আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল ভক্তগোষ্ঠী আছেন। তাদের সঙ্গে দেখা হবে, আমি রোমাঞ্চিত। আমি তোমাদের ভালোবাসি।’

গত বিশ্বকাপে কাতার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দারুণ সব সেভে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ে যখন স্কোর ৩-৩, তখন র‌্যান্ডাল কোলো মুয়ানির লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্যভাবে বাঁ পায়ে সেভ করেন তিনি। টাইব্রেকারেও কিংসলে কোম্যানকে রুখে দিয়ে ট্রফি জয়ে অবদান রাখেন মার্টিনেজ।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের