প্রথমবার জাতীয় দলে মোরসালিন, ফিরলেন সাজ্জাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৫:৫৫আপডেট : ৩১ মে ২০২৩, ১৬:০৩

ঘরোয়া ফুটবলে দারুণ খেলে বাংলাদেশের জাতীয় দলে ডাক পেলেন শেখ মোরসালিন ও সাজ্জাদ হোসেন। দুজনকেই নজরে রেখেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। মতিন মিয়া ও সাদউদ্দিন চোট নিয়ে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল থেকে ছিটকে যাওয়ায় সুযোগ মিললো তাদের।

এবারের মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলছেন মোরসালিন। তার দল হয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন এই মিডফিল্ডার। 

অন্যদিকে সদ্য ফেডারেশন কাপ জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণভাগে খেলেন সাজ্জাদ। গত বছর সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে একমাত্র গোলও করেন তিনি। ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ।

জাতীয় দলের ম্যানেজার আমের খান স্কোয়াডে এই পরিবর্তনের কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, ‘সাদ ও মতিনের জায়গায় নেওয়া হয়েছে মোরছালিন, সাজ্জাদকে।’

ক্লাবের হয়ে অনুশীলন করতে গিয়ে চোট পান সাদ। গত সপ্তাহে তার অস্ত্রোপচার করা হয়। আর হাঁটুর ইনজুরিতে আক্রান্ত ফরোয়ার্ড মতিন।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের বেঙ্গালুরুতে, পর্দা উঠবে ২১ জুন। এর প্রায় তিন সপ্তাহ আগে ৪ জুন থেকে ঢাকায় প্রস্তুতি শুরু হবে বাংলাদেশের। ১৫ জুন কম্বোডিয়ায় গিয়ে তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। তারপর নমপেন থেকে বেঙ্গালুরু যাবে বাংলাদেশ।

আসন্ন দক্ষিণ এশিয়ান প্রতিযোগিতায় আমন্ত্রিত দল হিসেবে খেলছে কুয়েত ও লেবানন।

গত ১৩ মে এই টুর্নামেন্টের জন্য ৩৫ জনের দল ঘোষণা করেছিল বাফুফে।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। 

বাংলাদেশের স্কোয়াড-

গোলকিপার: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও শ্রাবণ।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ইশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা।

মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও মেহেদী হাসান রয়েল।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী