রিয়াল ছাড়ছেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৩, ১০:২৪আপডেট : ০৪ জুন ২০২৩, ১০:২৪

চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসা এডেন হ্যাজার্ডকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু চার বছরের স্প্যানিশ অধ্যায়ে তা পূরণ করতে পারলেন কই? বরং ইনজুরির হানায় বেশির ভাগ সময় তার পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। অবশেষে নিজ থেকেই সম্পর্কের ইতি টেনে দিয়েছেন তিনি। পারস্পরিক সমঝোতায় ৩০ জুন ক্লাব ছেড়ে যাচ্ছেন বেলজিয়ান ফরোয়ার্ড।

২০১৯ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডে রিয়ালে আসা হ্যাজার্ড এখন পর্যন্ত লিগে মাত্র ৫৪ ম্যাচ খেলেছেন। এই মৌসুমেও ম্যাচ খেলেছেন মাত্র ৬টি। অথচ তার চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু তার আগেই দুই পক্ষ সমঝোতার মাধ্যমে ইতি টেনে দিয়েছে সেই চুক্তির।

বিদায়কালে স্প্যানিশ ক্লাবটি অবশ্য বেলজিয়ান ফরোয়ার্ডের প্রতি তাদের ভালোবাসা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও এই সময়ে একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি, ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, একটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার জিতেছেন ৩২ বছর বয়সী। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৬ ম্যাচ খেলা হ্যাজার্ড গোল করেছেন ৭টি। অথচ চেলসিতে থাকাকালে ৩৫২ ম্যাচে তার গোল ছিল ১১০টি।

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম