অভিষেক মৌসুমেই পিচিচি ট্রফি লেভানডোভস্কির

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৩, ১২:৫৯আপডেট : ০৫ জুন ২০২৩, ১২:৫৯

গত মৌসুমে এককভাবে আলো ছড়িয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছিলেন করিম বেনজেমা। ফরাসি তারকা রিয়াল মাদ্রিদকে বিদায় বললেও লড়াইটা এবারও জমিয়ে রেখেছিলেন। তার সঙ্গে লড়াইটা ছিল বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির। শেষ পর্যন্ত অভিষেক আসরে বাজিমাত করে দেখালেন পোলিশ তারকা। ৩৪ ম্যাচে ২৩ গোল নিয়ে এই মৌসুমের পিচিচি ট্রফি জিতেছেন তিনি।  

মৌসুমের শেষ ম্যাচে সেল্তা ভিগোর কাছে বার্সা ২-১ গোলে হেরেছে। ওই ম্যাচে কোনও গোল না পেয়েও সর্বোচ্চ গোলদাতা হয়ে লেভানডোভস্কি মৌসুম শেষ করেছেন। বেনজেমার চেয়ে ৪ গোলে এগিয়ে ছিলেন তিনি।

অবশ্য অভিষেক মৌসুমে পিচিচি ট্রফি জিতে বিরল এক কীর্তিও গড়েছেন লেভানডোভস্কি। তার ২৩টি গোলের মধ্যে ছিল না কোনও পেনাল্টি। লা লিগায় ২০০৭-০৮ মৌসুম পর দেখা গেলো এমনটা। ওই সময় একই কীর্তি গড়েছিলেন দানি গুইজা।

লা লিগায় প্রথম মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হলেও টানা ষষ্ঠ মৌসুম ইউরোপিয়ান ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে থাকলেন লেভানডোভস্কি। বার্সায় আসার আগে জার্মান বুন্দেসলিগাতেও গোলদাতার তালিকায় চূড়ায় ছিলেন।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভানডোভস্কি ৩৩ গোল করেছেন। তার মধ্যে চ্যাম্পিয়নস লিগে ৫টি, কোপা দেল রেতে দুটি, সুপার কোপাতেও দুটি এবং ইউরোপা লিগে করেছেন এক গোল। 

/এফআইআর/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি