সাফে নতুনদের সামনে দারুণ সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ২০:৫১আপডেট : ০৫ জুন ২০২৩, ২০:৫১

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সোমবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনাতে ঘাম ঝরিয়েছেন জামাল-বিশ্বনাথ-রহমতরা। দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা প্রথম দিনের অনুশীলন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে কোচ বলেছেন, ‘প্রথম সেশনে খেলোয়াড়দের পরিশ্রম করতে দেখে সত্যিই সন্তুষ্ট। খুবই ইতিবাচক ছিল, বিশেষ করে অনেক গরমের মধ্যে তারা অনুশীলন করেছে। তাদের চেষ্টার কোনও কমতি ছিল না। তাই তাদের কৃতিত্ব দিচ্ছি।’

শুরুর দিনে তিনজন অনুশীলন করেননি। তারা পর্যবেক্ষণে আছেন। তপু ফিজিওর সঙ্গে সরাসরি কাজ করছেন। রিমনের হালকা চোট আছে। বাদশাও সেরে ওঠার পথে। আজ রাতে ও কাল সকালে সভা আছে। তারপর জানা যাবে তাদের অবস্থা।

নিবিড় অনুশীলনে বাংলাদেশ দল এবারের দলে শেখ মোরসালিনের মতো তরুণ ফুটবলার সুযোগ পেয়েছেন। কাবরেরা মনে করছেন, ‘নতুনদের সামনে নিজেদের সেরাটা প্রমাণের দারুণ একটা সুযোগ। তারা হয়তো কিছুটা চাপে থাকবে। তবে তাদের প্রথমবারের মতো ট্রেনিংয়ে পেয়ে আমি খুব খুশি।  আমাদের নিজেদের আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের হারানো ওত সহজ হবে না, এটা মনেপ্রাণে বিশ্বাস করি। আমরা নিজেরাই বড় একটা লক্ষ্য নিয়ে কাজ করছি। আশা করছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

ডিফেন্ডার রহমত মনে করছেন সাফের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছে। বিশেষ করে সিলেটে সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচই ছিল প্রস্তুতির অংশ। রহমত বলেছেন, ‘ফিফা প্রীতি ম্যাচ ছিল, সেখানে প্রধান ভাবনা ছিল সাফে কীভাবে ভালো করতে পারি। প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছে। খেলোয়াড় ও কোচ সবাই আশাবাদী ভালো কিছু করার। দুটি শক্তিশালী দল যোগ হয়েছে। সবাই আশা করছে ঠিকমতো খেলতে পারলে আশা অনুরূপ ফল আসবে। সবাই চেষ্টা করছে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার।’

ঘাম ঝরালো বাংলাদেশের ফুটবলাররা রক্ষণ ঠিক রেখে প্রতি আক্রমণে খেলার চিন্তাভাবনা বাংলাদেশ কোচের। প্রথম দিনের অনুশীলন হয়েছে সেভাবেই। ফরোয়ার্ড রাকিব হোসেন বলেছেন, ‘ডিফেন্ডিং করে প্রতি আক্রমণ নির্ভর খেলবো। যখন যা সুযোগ আসবে কাজে লাগাতে হবে। সবাই খেলার মধ্যে আছে। রিকভারি চলছে। ক্লান্তি থাকলে কোচকে বলছি। সেভাবেই কাজ হচ্ছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী