হাসপাতালে মহসিনের চিকিৎসা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ১৩:৩৯আপডেট : ০৭ জুন ২০২৩, ১৩:৩৯

দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশে ফুটবলের একসময়ের সেরা গোলরক্ষক মোহাম্মদ মহসিন। আজ বুধবার সকালে  চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে এই সাবেক তারকাকে। মহসিনের ছোট ভাই কোহিনূর ইসলাম পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

মহসিনকে দেখতে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার সকালে হাসপাতালে গিয়েছিলেন। মহসিনের হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আজ সকালে মহসিনকে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। তার ওজন কমসহ নানান রোগ বাসা বেঁধেছে। চিকিৎসককে সামগ্রিকভাবে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানিয়েছি। ঠিকমতো চিকিৎসা যেন হয় সেই চেষ্টা চলছে।’

গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে সব দিক দিয়েই মহসিনের দুরবস্থা চলছে। সবকিছু হারিয়ে চিকিৎসাও ঠিকমতো করতে পারছিলেন না। রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ছোট ভাইয়ের একটি ফ্ল্যাটে কোনোমতে জীবন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী সাবেক ফুটবলার। গুরুতর অসুস্থ এই ফুটবলারকে সাহায্যে এগিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার মহসিনকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

তারকা ফুটবলার আশরাফউদ্দিন চুন্নুর হাত ধরে মহসিন আবাহনীতে অনুশীলন করে মোহামেডানে খেলা শুরু করেন। সাদা-কালো জার্সিতে প্রায় অর্ধ যুগ খেলে আবাহনীতে নাম লেখান। সেখানে সফলতার ছাপ রাখেন। এরপর খেলেন মুক্তিযোদ্ধায়। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও দাপটের সঙ্গে খেলেছেন। ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্র প্রহরী। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ফুটবলার দারুণ পারফরম্যান্স করে একসময় জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। খেলা ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন মহসিন। সেখানে ভালোই ছিলেন। তবে একসময় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর ঢাকায় ফিরে আসেন, অনেকটা নিঃস্ব হয়ে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী