তিন ডিফেন্ডারকে ছাড়াই কম্বোডিয়া যাচ্ছে বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ২২:২৮আপডেট : ০৮ জুন ২০২৩, ২২:৫৬

ভারতের বেঙ্গালুরুতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে ভারতের ভিসা প্রাপ্তির জন্য আবেদন করা হয়েছিল। দুই ডিফেন্ডার ছাড়া বাকি সবারই ভিসা মিলেছে। এছাড়া দুঃসংবাদ আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা চোটের কারণে ক্যাম্প থেকে ছিটকে গেছেন।

জাতীয় দলের স্কোয়াডে ৩০ জনকে ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। আগে থেকেই ইনজুরিতে ভোগা ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। আজ রাতে দুই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সালের ভারতের ভিসা মেলেনি। রবিবার পাওয়ার কথা রয়েছে।

এই প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিশ্বনাথ ও ইসা ফয়সালের ভিসা রবিবার দেওয়ার কথা বলা হয়েছে। বাদশা চোট সমস্যায় দলে থাকতে পারছেন না। এখন এই তিন জনকে ছাড়াই শনিবার কম্বোডিয়া যেতে হবে। রবিবার ওই দুই জনের ভিসা মিললে পরবর্তীতে ওরা দলের সঙ্গে যোগ দেবে। কেননা ভারতীয় দূতাবাস থেকে  পাসপোর্ট হাতে না পেলে ওরা শনিবার কম্বোডিয়া যেতে পারবে না।’

এদিকে ডিফেন্ডার তপু বর্মণ ও ফরোয়ার্ড রাকিব হোসেনের এমআরই করানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে। এখন পর্যন্ত তাদের খেলার সম্ভাবনা বেশি।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের