নারী বিশ্বকাপে ফিফার অভূতপূর্ব সিদ্ধান্ত, খালি হাতে ফিরবেন না কেউ

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৩, ১৪:৫৬আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫:০১

আগামী জুলাইয়ে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ। অংশ নেবে ৩২টি দল। নিউ জিল্যান্ডে ও অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই ইভেন্টের প্রাইজমানি নিয়ে অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া কোনও খেলোয়াড়ই খালি হাতে ফিরবে না। প্রত্যেক খেলোয়াড় কমপক্ষে ৩০ হাজার ডলার পাবে তারা, বাংলাদেশি মুদ্রায় যা ৩২ লাখ টাকার কিছুটা বেশি।

এবারে অংশ নিতে যাওয়া ৩২ দলের মধ্যে ১১ কোটি ডলার বন্টন করবে ফিফা, যা ২০১৯ সালের আসরে ২৪ দলের জন্য বরাদ্দ করা ৩ কোটি ডলারের চেয়ে চার গুণ বেশি! এই প্রথমবার নারী বিশ্বকাপে প্রত্যেক খেলোয়াড় অর্থ পুরস্কার পাবে। বিজয়ী দলের প্রত্যেক সদস্য পাবেন ২ লাখ ৭০ হাজার ডলার করে।

চ্যাম্পিয়ন দল পাবে দেড় কোটি ডলার, যার মধ্যে সরাসরি খেলোয়াড়রা পাবেন ৬২ লাখ ডলার। বাকি অর্থ দেওয়া হবে ফেডারেশনকে, যেন তারা নারী ফুটবল কর্মসূচিতে বিনিয়োগ করতে পারে।

সব মিলিয়ে ফিফা ১৫ কোটি ২০ লাখ ডলার দেবে অংশগ্রহণকারী দলগুলোকে, এর মধ্যে পারফরম্যান্স ভিত্তিক ১১ কোটি ডলার, ক্লাব সহায়ক কর্মসূচিতে ১ কোটি ১৫ লাখ ডলার এবং প্রস্তুতি খরচ প্রায় চার কোটি ডলার। 

আগামী ২০ জুলাই যৌথ আয়োজন নিউ জিল্যান্ড ও নরওয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন বিশ্বকাপের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের