কিংসলে-সাজ্জাদদের বাদ দেওয়া নিয়ে কোচ যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৩, ১৭:৫২আপডেট : ০৯ জুন ২০২৩, ১৯:৪৫

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুতে সাফে অংশ নেওয়ার আগে কম্বোডিয়াতে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল শনিবার দুপুরে নমপেনের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। যাওয়ার আগে কোচ হাভিয়ের কাবরেরা দল গঠন নিয়ে নানান ব্যাখ্যা দিয়েছেন।  

শুক্রবার চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যারা নেই তারাও প্রস্তুতি ভালো নিয়েছে, কিন্তু কেউ কেউ চোটে বলে বাদ পড়েছে। এই পরিস্থিতি আমাদের সামাল দিতে হয়েছে। যারা জায়গা পায়নি, তারাও কঠোর পরিশ্রম করেছে, কিন্তু আমরা বিশ্বাস করি, যোগ্যদের নিয়ে আমরা দল গুছিয়েছি।’

এবারের প্রিমিয়ার লিগে শাহরিয়ার ইমন, সাজ্জাদ ও এলিটা কিংসলে ভালো করেছেন। তাদের বাদ দেওয়া প্রসঙ্গে ৩৭ বছর বয়সী কোচের ব্যাখ্যা, ‘ইমন নেই, কেননা অন্যরা তার চেয়ে ভালো। সে ভালো করছে, কিন্তু তার পেশিতে হালকা চোট আছে। আজ এখানে আসার আগেও আমি তার সঙ্গে কথা বলেছি। সাজ্জাদ, এলিটা কিংসলে নেই… একই কারণ। আবারও বলছি কঠিন প্রতিযোগিতা, এটা পরিসংখ্যানের বিষয় নয়। যাদের সামর্থ্য, যোগ্যতা (ভালো) আছে, তাদের বেছে নিয়েছি। আমি বিশ্বাস করি, সুমন পারবে… যাদের বেছে নিয়েছি, দলের প্রয়োজন মেটাতে পারবে তারা।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী