আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের, হারাতে চায় কম্বোডিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ২০:৩৬আপডেট : ১৩ জুন ২০২৩, ২০:৩৮

কম্বোডিয়া সফররত বাংলাদেশ ফুটবল দল স্থানীয় টিফফি আর্মি এফসিকে হারিয়ে প্রস্তুতি ভালোভাবেই সেরে রেখেছে। সফরের প্রথম ম্যাচ জিতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে জামাল ভূঁইয়ারা। যার ধারাবাহিকতায় ১৫ জুন ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকেও হারানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার মাঠের অনুশীলন হয়নি। জিকো-তপুরা জিম, সুইমিং করে সময় কাটিয়েছেন। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন দলের সবশেষ অবস্থা নিয়ে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে পুরো দলটাকে দেখার বিষয় ছিল। সেটা হয়েছে, যা ইতিবাচক দিক। ম্যাচটা জেতায় ছেলেদের মনোবল আরও ভালো হয়েছে বলে আমি আশাবাদী। কম্বোডিয়ার বিপক্ষে যে ম্যাচটা আছে, সেটা নিয়েও হোমওয়ার্ক করেছি।’

দু’জন ডিফেন্ডার আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন। সবাইকে এক সঙ্গে পেয়ে খুশি এই সাবেক তারকা ফুটবলার, ‘রিকোভারি সেশন ছিল। আজ আবার দলের সঙ্গে বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সাল যোগ দিয়েছে। পুরো দলটাকে একসাথে পেয়েছি। সবাই ভালো ও উজ্জীবিত অবস্থায় আছে। কম্বোডিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলার জন্য সবাই প্রস্তুত।’

টিফফি আর্মির বিপক্ষে পাওয়া জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে বলে মত তপু বর্মণেরও, ‘এই প্রস্তুতি আমরা ঢাকা থেকে শুরু করেছি। এটা ঠিক এখানে আসার পর ভালো সুযোগ সুবিধার মধ্যে আছি। সবাই খুব উজ্জীবিত এবং সক্রিয় আছে। গতকালের ম্যাচটি আমাদের জন্য ভালো একটা ম্যাচ ছিল। কেননা, আমরা কম্বোডিয়ার শীর্ষ লিগের দলের বিপক্ষে খেলে জিতেছি।’

ভিসা জটিলতা কাটিয়ে সকালে দলের সঙ্গে যোগ দিয়ে দুপুরে রিকোভারি সেশনেও ছিলেন বিশ্বনাথ। তিনি জানিয়েছেন, ‘সকালেই কম্বোডিয়া এসেছি। দুপুরে আমাদের রিকোভারি সেশন ছিল, সেটা করলাম, তার পর সুইমিং। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে সবাই উজ্জীবিত এবং ভালো আছে। কম্বোডিয়া ম্যাচে লক্ষ্য একটাই। আর সেটা হলো জয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের