৬ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৩, ১৯:৪৬আপডেট : ১৪ জুন ২০২৩, ১৯:৪৮

আলোচনায় ছিলেন অনেক দিন ধরেই। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৬ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। 

বিবিসি জানিয়েছে, ১৯ বছর বয়সীর জন্য স্প্যাসিশ জায়ান্টদের দিতে হবে ১০৩ মিলিয়ন ইউরো (৮৮.৫ মিলিয়ন পাউন্ড)। তার সঙ্গে বাড়তি আয়তো থাকছেই। সেটা যোগ হলে চুক্তির মূল্য দাঁড়াবে ১৩৩.৯ মিলিয়ন ইউরো!

বার্মিংহাম সিটিতে ক্যারিয়ার শুরু করা বেলিংহামকে রিয়াল মাদ্রিদ খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে বৃহস্পতিবার। তার আগে নিজের উচ্ছ্বাস জানিয়ে বেলিংহাম বলেছেন, ‘তিন বছরে ডর্টমুন্ড ও এর ভক্তরা আমাকে যা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ছোট-বড় মুহূর্তগুলোয় আপনাদের জার্সি পরতে পারা ছিল সম্মানের। পরবর্তী গন্তব্যে গেলেও কখনো আপনাদের কথা ভুলবো না। ভবিষ্যতের জন্য আপনাদের শুভকামনা।’

গত বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা পারফর্মরাদের একজন ছিলেন বেলিংহাম। বরুশিয়ার হয়ে বুন্দেসলিগার মৌসুম সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। তবে ১১ বছর পর শিরোপার খোঁজে থাকা ডর্টমুন্ড চূড়ান্ত দিনে এসে সেটি হাতছাড়া করেছে। 

প্রাথমিকভাবে যে ফি ধরা হয়েছে তাতে দ্বিতীয় সর্বোচ্চ দামি ইংলিশ ফুটবলার হতে যাচ্ছেন তিনি। সবচেয়ে দামি হিসেবে আছেন জ্যাক গ্রিয়েলিশ। অ্যাস্টন ভিলা থেকে ২০২১ সালে তাকে কেনার জন্য ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল ম্যানচেস্টার সিটি। 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের