ইন্দোনেশিয়ার বিপক্ষে কেন খেলবেন না মেসি?

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৩, ১২:৫৪আপডেট : ১৫ জুন ২০২৩, ১২:৫৪

আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। কিন্তু জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না আর্জেন্টিনা অধিনায়ক।

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বেইজিংয়ে তাদের খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপরই ইন্দোনেশিয়া ম্যাচ। 

বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য নিশ্চিত করেছেন, চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। সকারুদের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা কতক্ষণ, জানতে চাইলে কোচ বলেন, ‘প্রাথমিকভাবে বলা যায়, পুরো ম্যাচ। তারপরও দেখা যাক কী হয়। সে আমার সঙ্গে সবসময় খেলেছে।’

সোমবার জাকার্তায় ইন্দোনেশিয়ার সঙ্গে খেলা। ওই ম্যাচে মেসির অনুপস্থিতির কারণ জানালেন সাংবাদিক গাস্তোন এদুল। লম্বা মৌসুম পার করার পর ছুটি কাটাতে চাচ্ছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ইন্দোনেশিয়ার বিপক্ষে বেঞ্চের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা স্ক্যালোনির।

বিশ্বকাপ জেতার পর সপ্তাহখানেক বিশ্রামে থেকে পিএসজিতে যোগ দেন মেসি। ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হওয়ায় এখন ফ্রি এজেন্ট তিনি। নতুন ক্লাব ইন্টার মিয়ামি অধ্যায় শুরুর আগে ফুটবল থেকে দূরে থাকতে চান। স্ত্রী-সন্তানদের সঙ্গে করে মেসি কোথায় যাচ্ছেন, সেটা অবশ্য জানা যায়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি