সাফের আগে লেবাননকে হারিয়ে শক্তি দেখালো ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ২২:৫৯আপডেট : ১৮ জুন ২০২৩, ২২:৫৯

সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারত। বেঙ্গালুরুতে ২১ জুন থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টের ১৪তম আসর। তার আগে বর্তমান চ্যাম্পিয়নরা আবারও নিজেদের শক্তি দেখালো। সাফে প্রথমবারের মতো খেলার অপেক্ষায় থাকা লেবাননকে চার জাতি টুর্নামেন্টে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।

রবিবার (১৮ জুন) উড়িষ্যার কালিঙ্গা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের দুই লক্ষ্যভেদে ভারত ২-০ গোলে লেবাননকে পরাস্ত করে ট্রফি নিয়ে উৎসব করেছে। অথচ ফিফা র‌্যাংঙ্কিংয়ে মধ্যপ্রাচ্যের দেশটি স্বাগতিকদের চেয়ে দুই ধাপ এগিয়ে ছিল। চার জাতি টুর্নামেন্ট শুরুর আগে ১০১ র‌্যাংকিংয়ে থাকা লেবানন ফেভারিট থাকলেও ফাইনাল জিততে পারেনি।

ভারত ম্যাচ ঘড়ির ৪৬ মিনিটে লালিয়ানজুয়ালা চাংতের পাসে সুনীল ছেত্রী লক্ষ্যভেদে এগিয়ে যায়। ২০ মিনিট পর এবার লালিয়ানজুয়ালাই গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ভারত-লেবানন ম্যাচে দৃষ্টি রেখেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বিকালে অনুশীলনের পর সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন। হয়তো ম্যাচ দেখে সাফের জন্য ছকও কষতে শুরু করে দিয়েছেন।

২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভুটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু হবে হাভিয়ের কাবরেরার দলের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভুটান।

আর এ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ছাড়াও রয়েছে কুয়েত, পাকিস্তান ও নেপাল।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের