নেশনস লিগ জিতে ১১ বছরের ট্রফি খরা ঘুচালো স্পেন  

স্পোর্টস ডেস্ক 
১৯ জুন ২০২৩, ০৪:০০আপডেট : ১৯ জুন ২০২৩, ০৪:৩৬

প্রথম আন্তর্জাতিক ট্রফিটা আক্ষেপ হয়ে থাকলো ক্রোয়েশিয়ার। উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠে প্রথম শিরোপার খোঁজে ছিল লুকা মদরিচরা। ভাগ্য বদলালো না সেখানেও। উল্টো তাদের পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়ে ১১ বছর পর আন্তর্জাতিক কোনও ট্রফি ঘরে তুললো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সর্বশেষ ২০১২ সালে ইউরোর শিরোপা তারা ঘরে তুলেছিল।

তুমুল প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছিল দুই দল। অবস্থা এমন ছিল যে অতিরিক্ত সময়েও ব্যবধান গড়তে পারেনি কেউ। শুটআউটে প্রথম তিনটির সবগুলোতেই জাল কাঁপিয়েছিল দুই দল। চতুর্থ শটে ভুল করে বসেন ক্রোয়েশিয়ার লভরো মায়ের। তার বাম পায়ের শট অসাধারণ দক্ষতায় সেভ করেছেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমোন। কিন্তু পঞ্চম শট মিস করে বসেন স্পেনের আইমেরিক লেপোর্তে। বল সরাসরি ক্রসবারে মেরে বসেন তিনি। নাহলে এই শটেই স্পেন জয় সুনিশ্চিত করতে পারতো। তার পরেও সমস্যা হয়নি লা রোহাদের। সিমোন ক্রোয়েশিয়ার পেটকোভিচের পরবর্তী শট রুখে দিলে জয়ের নায়ক বনে যান দানি কারভাহাল। তার লক্ষ্যভেদেই জয় নিশ্চিত হয়েছে। 

২০২১ আসরেও স্পেন ফাইনাল খেলেছিল । কিন্তু সেবার ফ্রান্সের কাছে হেরে তাদের শিরোপা বঞ্চিত হতে হয়েছে। অবশেষে শিরোপা জেতায় ফ্রান্সের পর স্পেন দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ জয়ের কীর্তি গড়লো।

অবশ্য এই পরাজয় লুকা মদরিচের জন্য অবশ্যই বেদনার। ২০১৮ বিশ্বকাপে দল ফাইনালে গেলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার। ২০২২ বিশ্বকাপেও তার দল তৃতীয় হয়েছে। ক্যারিয়ারের অন্তিম লগ্নে ক্রোয়েশিয়া চেয়েছিল অন্তত একটা শিরোপা দিয়ে হলেও লুকা মদরিচকে বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা উপহার দিতে। কিন্তু জাতীয় দলের হয়ে তার ১৬৬তম ম্যাচটারও সমাপ্তি হলো ট্র্যাজেডিতে।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়েছে ইতালি। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি