আমি নই, রেকর্ড আমার পেছনে ছোটে: রোনালদো

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৩, ১১:০০আপডেট : ২০ জুন ২০২৩, ১১:০০

পর্তুগালের হয়ে ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক। ২০১৬ সালে জিতেছেন ইউরো এবং তিন বছর পর প্রথম নেশনস লিগের চ্যাম্পিয়ন। এই সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলসহ ক্রিস্টিয়ানো রোনালদো গড়েছেন অবিশ্বাস্য সব রেকর্ড। তবে তার কাছে দলগত সফলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার আরেকটি মাইলফলক ছোঁয়ার আগে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, তিনি নয়, রেকর্ডই তার পেছনে ছোটে।

আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে দুইশ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলকে নাম লিখবেন রোনালদো। তবে এখনই থামার কোনও ইচ্ছা নেই তার, ‘আমি কখনও এখানে (পর্তুগাল জাতীয় দল) খেলার হাল ছাড়বো না। কারণ এটা সবসময় একটি স্বপ্ন। দুইশতম ম্যাচ খেলা কারও জন্য নয়, এটা আমার দেশের ও দলের প্রতি ভালোবাসার প্রমাণ দেয়।’

ইউরো বাছাইয়ের প্রথম দুই ম্যাচে রোনালদো চার গোল করলেও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে জালের দেখা পাননি। মাইলফলকের ম্যাচটি গোলে স্মরণীয় করতে চান সিআরসেভেন, ‘আমার দুইশতম আন্তর্জাতিক ম্যাচে গোল করতে পারলে দারুণ হবে।’

পাঁচটি ভিন্ন বিশ্বকাপ ও ইউরোতে গোল করা একমাত্র খেলোয়াড়ও রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১২২ গোলের মালিক বললেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না। রেকর্ডই আমার পেছনে ছোটে। আমি খুশি কারণ দলের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়ার জন্য এগুলো আমাকে উজ্জীবিত করে। এটা (২০০ ম্যাচ) এমন কিছু যা আমি অর্জন করার কথা কখনও ভাবিনি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের