সাফে লড়তে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৬:৩৫আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:৩৯

আগামীকাল বুধবার থেকে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর মাঠে গড়াচ্ছে। এই প্রথম দক্ষিণ এশিয়ার বাইরে থেকে দুটি দেশ অংশ নিতে যাচ্ছে। আমন্ত্রিত দল লেবানন ও কুয়েতকে নিয়ে দুই গ্রুপে ৮টি দেশ ট্রফির জন্য লড়বে। ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশও দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে লড়াইয়ের জন্য প্রস্তুত।

আজ মঙ্গলবার বেঙ্গালুরুতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ‘বি’ গ্রুপে বাংলাদেশ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। লাল-সবুজ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার এটাই প্রথম সাফ অভিযান। এই লড়াইয়ে তার দল যে প্রস্তুত তা মনে করিয়ে দিয়েছেন ৩৭ বছর বয়সী কোচ।

সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছেন, ‘আমরা দুই সপ্তাহের অনুশীলন করেছি। শুরুতে ঢাকায় সাত দিনের মতো ছিলাম। এরপর কম্বোডিয়াতে দুটি ম্যাচ খেলেছি। একটি স্থানীয় দলের বিপক্ষে অন্যটিতে প্রতিপক্ষ ছিল জাতীয় দল। আমরা ইতিবাচক ফল করেছিলাম। সেখান থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে বেঙ্গালুরুতে এসেছি। এখন আমার দল পুরোপুরি প্রস্তুত। গ্রুপটা ভালো হয়েছে। কঠিন দলের বিপক্ষে উজ্জীবিত হয়ে খেলবে দল।’

সংবাদ সম্মেলনে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে বাংলাদেশের কোচ (ডানে)

২২ জুন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। প্রথম ম্যাচ থেকেই ইতিবাচক কিছু করে দেখানোর অপেক্ষায় কাবরেরা, ‘লেবানন অনেক ম্যাচ খেলেছে। খেলেই সাফে অংশ নিচ্ছে। তাদের প্রস্তুতি ভালো বলতে হবে। আমাদের জন্য সাফ চ্যাম্পিয়নশিপ অনেক কঠিন। কিন্তু আমরা তৈরি। কী করতে হবে আমাদের সবার তা জানা। আমার বিশ্বাস, বাংলাদেশ অন্যদের চেয়ে ভিন্ন দল হবে। আমার মনে হয় না অন্যদের জন্য তা সুবিধাজনক হবে।’

বাংলাদেশের গ্রুপে শুধু লেবানন নয়, আছে মালদ্বীপ ও ভুটানের মতো দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সবার পেছনে। তাই গ্রুপটা কঠিন হবে তা আবারও মনে করিয়ে দিলেন কোচ, ‘আমার মনে হয় এই গ্রুপে লড়াইটা কঠিন হবে। কেন না সবাই সেমিফাইনালে যেতে চাইছে। সবাই উন্নতি করতে চাইছে। আমাদের জন্য কঠিন তো হবেই। পাঁচ আসরে সেমিফাইনালে যাওয়া হয়নি আমাদের। তবে আমরা বিশ্বাস করি পরিকল্পনা অনুযায়ী সেরাটা খেলতে পারলে এবার সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। তিনটি ম্যাচে লড়াই করে লক্ষ্য পূরণ করতে হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের