সাফ চ্যাম্পিয়নশিপ

তিন গোল করে আরও এগিয়ে গেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১৭:০১আপডেট : ২৫ জুন ২০২৩, ১৭:৫৩

৯০ মিনিটে বিশ্বনাথের পাসে মোরসালিন বক্সে বল পেয়ে একজনকে ডজ দিয়ে দারুণ শটে দলকে তৃতীয় গোল উপহার দেন।

মালদ্বীপকে পেছনে ফেললো বাংলাদেশ

খেলা এক ঘণ্টা পার হতেই বাংলাদেশ কাঁপালো মালদ্বীপের জাল। ২-১ গোলে এগিয়ে গেলো লাল সবুজেরা। ৬৬ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের কর্নারে জটলার মধ্যে থেকে তৃতীয়বারের চেষ্টায় তারিক কাজী করেন গোল।

মালদ্বীপের বিপক্ষে সমতায় প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে অগ্নিপরীক্ষা বাংলাদেশের। ম্যাচের প্রথমার্ধে শুরুর দিকে গোল করে এগিয়ে গিয়েছিল মালদ্বীপ। তবে পিছিয়ে পড়েও ১-১ সমতায় ফিরে বিরতিতে গেছে জামাল ভূঁইয়ারা।

বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে আজ সুযোগ হয়নি দুই ফরোয়ার্ড মজিবর রহমান জনি ও সুমন রেজার। তাদের জায়গায় মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও রাকিব হোসেন একাদশে জায়গা পেয়েছেন।

৪-৪-২ ছকে ম্যাচের বড় অংশ জুড়ে বাংলাদেশ বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল। একের পর এক লম্বা থ্রো ইন ও কর্নার পেয়ে প্রতিপক্ষকে চমকে দেওয়ার চেষ্টা করেছে। তাতে সুযোগও এসেছিল। কিন্তু ম্যাচ ঘড়ির ৬ মিনিটে মোহাম্মদ সোহেল রানার রক্ষণ চেরা পাসে বলের নাগাল পাননি রাকিব। ১১ মিনিটে জামালের কর্নারে মোহাম্মদ সোহেল রানার হেড গোলকিপার তালুবন্দি করলে হতাশ হতে হয়েছে। 

অবশেষে ১৮ মিনিটে মালদ্বীপ ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায়। আলী ফাসিরের পাসে হামজা মোহাম্মদ বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলকিপার জিকোকে পরাস্ত করেছেন। জিকো বাঁদিকে ঝাঁপিয়ে পড়েও অল্পের জন্য তার নাগাল পাননি। গোল খেয়ে সমতায় ফেরার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ২৫ মিনিটে জামালের কর্নারে তপুর হেড ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। ৩৩ মিনিটে সোহেল রানার কর্নারে তপুর হেড গোললাইন থেকে সেভ করেছেন হুসেন নিহান। পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত ৪২ মিনিটে সফল হয়  বাংলাদেশ। ফেরায় সমতা। সোহেল রানার ক্রসে রাকিব শূন্যে থাকায় অবস্থায় জাল কাঁপান হেড করে। শেষ দিকে রাকিবের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় গোলকিপার রুখে দাঁড়ালে। 

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, তপুর বর্মণ, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও ঈসা ফয়সাল

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি