গোল করে সতীর্থদের প্রতি কৃতজ্ঞ রাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১৮:২৮আপডেট : ২৫ জুন ২০২৩, ১৯:১৮

কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে অপরিহার্য রাকিব হোসেন। তার দ্রুতগতির খেলা সবার চোখে পড়েছে আগেই। গত সাফেও দারুণ খেলেছিলেন বরিশাল থেকে উঠে আসার ফুটবলার। এবার ভারতের বেঙ্গালুরুর সাফে তার মাঠে নামা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। চোটে পড়েও দলের সঙ্গে থেকে নামার অপেক্ষায় ছিলেন এই ফরোয়ার্ড। 

লেবানন ম্যাচে শেষ দিকে নেমে কিছুই করতে পারেননি রাকিব। তবে আজ রবিবার মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে নেমে দারুণ পারফরম্যান্স করে হেডে জাল কাঁপিয়ে দলের জয়ে অন্যতম ভূমিকা রেখেছেন। পিছিয়ে পড়েও ৩-১ গোলে এমন বিজয়ের ম্যাচে সমতাসূচক গোল করতে পেরে রাকিব দারুণ খুশি। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অনেক ভালো লাগছে। ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। চাপ ছিল, তা মুক্ত হয়ে জিতেছি। অনেক ভালো লাগছে।’

চোটে পড়েও তা কাটিয়ে মাঠে ফিরে গোল করতে পেরেছেন। এজন্য সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাকিব বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে জয় এসেছে। সতীর্থরা আমার ওপর ভরসা রেখেছে। খেলতে পেরেছি। গোল করতে পেরে দারুণ লাগছে।’

এখন রাকিবের লক্ষ্য ভুটান, ‘সাফে প্রথম গোল আমার, একই সঙ্গে ম্যাচটা জিতেছি। এটা বেশি ভালো লাগছে। আসলে আগে লং বল খেলতাম। এখন পাসিং ফুটবল খেলছি। বিল্ড আপ খেলছি। পুরো দল বদলে গেছে। আক্রমণাত্মক ফুটবল খেলছি। তাই জিতেছি। এই ম্যাচ জিতে বেশি আনন্দ করতে চাই না। সামনে ভুটানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা জিততে চাই। সবাই আমাদের সাপোর্ট দেবেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী