বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানালো মেসিরা

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৩, ১২:৪৯আপডেট : ২৯ জুন ২০২৩, ১৯:০০

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টাইনদের কাছে আলাদা স্থান করে নিয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের আবেগ মুগ্ধ করেছে তাদের। তারপর থেকে ভালোবাসার প্রতিদান ভালোবাসায় দিচ্ছেন তারা। সেটা দেখা গেছে বিভিন্ন উপলক্ষেও। এবার পবিত্র ঈদুল আজহাতে দেখা গেলো, বাংলাদেশিদের জন্য আলাদা ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমনই একটি বার্তা গতকাল রাতে দেওয়া হয়েছে। 

মেসি, দি মারিয়া ও রদ্রিগো দি পলের ছবি সংবলিত ইংরেজিতে লেখা একটি ঈদ কার্ডও পোস্ট করা হয়েছে। তবে ক্যাপশনে দেওয়া ঈদ বার্তাটি ছিল স্প্যানিশ ভাষায় লেখা। যার বাংলা করলে অর্থ দাঁড়ায়, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদের, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার স্মরণীয় মুহূর্ত।’

ডিয়েগো ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনাকে নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে বাংলাদেশের। ম্যারাডোনার পর সেই উন্মাদনার জোয়ার বইছে মেসিকে কেন্দ্র করে। কাতার বিশ্বকাপের পর এই ভালোবাসার আলাদা স্বীকৃতিও মিলছে আর্জেন্টাইনদের কাছ থেকে। ভারতের বিপক্ষে ওয়ানডেতে জয়ের পর বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমকে সমর্থন জানানোর জন্য ফেসবুকে খোলা হয় একটি গ্রুপ। তাছাড়া নিজেদের প্রিমিয়ার ডিভিশনের একটি ম্যাচের আগে বাংলাদেশের পতাকা মেলে ধরে কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা। সঙ্গে থাকা আর্জেন্টিনার পতাকার ওপরে প্রদর্শিত হয়েছে বাংলায় লেখা একটি বার্তাও। তাতে লেখা ছিল- ‘ধন্যবাদ বাংলাদেশ।’  

এমন ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্টিনেজ। তিনি নিজ ইচ্ছাতেই বাংলাদেশ সফরে আগ্রহী হয়েছেন। ঈদের পর ৩ জুলাই কয়েক ঘণ্টার জন্য তিনি বাংলাদেশ আসছেন বলে ফেসবুকে জানিয়েছেন।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান