এমন হার মেনে নেওয়া কঠিন: বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৩, ২১:০০ আপডেট : ০১ জুলাই ২০২৩, ২১:০০

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। কুয়েতকে ৯০ মিনিট পর্যন্ত আটকে রাখতে পারলেও কপাল পুড়েছে অতিরিক্ত সময়ে। ১০৭ মিনিটে তপু বর্মণের দুই পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপিয়েছেন কুয়েতের আল বাউসি। তাতে বাংলাদেশের হৃদয় ভেঙে ফাইনালে নাম লিখিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশ। বাংলাদেশের অগ্রযাত্রা সেমিফাইনালে থামলেও হতাশ নন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।  

মন জয় করা পারফরম্যান্সে ম্যাচ শেষে দর্শকদের করতালিও পেয়েছেন তপু-সোহেল রানারা। কাবরেরা তাই ম্যাচশেষে বলেছেন,‘এমন হার মেনে নেওয়া কঠিন। পুরো দল দারুণ খেলেছে। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখিয়ে খেলেছে। তাদের খেলার ধরণ যে পর্যায়ে গেছে তা অবিশ্বাস্য বলতে হবে।’

ম্যাচের শুরুতেই দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মোরসালিন সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। এভাবে আরও কয়েকবার হতাশ করেছেন তারা। তাই কাবরেরার কণ্ঠে আক্ষেপ, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল, ভালো খেলেছি। কিছু গোলের দারুণ সুযোগ সৃষ্টি করেছিলাম। ফলাফলের দিক থেকে ম্যাচটি দুর্ভাগ্যজনক। কিন্তু পারফরম্যান্সের বিবেচনায় দুর্দান্ত।’

র‌্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ছিলেন কাবরেরা, ‘আমার খেলোয়াড়রা ভালো করতে পারে এই বিশ্বাস আমার ছিল। সেটাই তারা করেছে।’

ম্যাচে ভারতীয় রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে দলে ক্ষোভ বিরাজ করছে। তবে কোচ কাবরেরা রেফারিং নিয়ে সরাসরি অভিযোগ করেননি, ‘রেফারিং টুর্নামেন্ট জুড়ে কেমন হয়েছে এটা সবাই দেখেছে। আমার এখানে কিছু বলার নেই। যেটা হওয়ার তাই হয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
সর্বশেষ খবর
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করলো যে দেশ
জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করলো যে দেশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?