সাফে আলো ছড়িয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৩, ১৫:০০আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৫:১১

সাফে গত পাঁচ আসরে ব্যর্থতা সঙ্গী ছিল বাংলাদেশের। প্রতিবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। ১৪ বছর পর লাল সবুজ দল এবার খেলেছে সেমিফাইনাল। তাতে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে জামাল ভূঁইয়াদের। ১৯২তম স্থান থেকে তারা এখন ১৮৯তম স্থানে জায়গা করে নিয়েছে। 

আঞ্চলিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এবার মন মাতানো ফুটবল খেলেছে জামাল ভূঁইয়ারা। শুরুতে লেবাননের কাছে ২-০ গোলে হারলেও পরে মালদ্বীপকে ৩-১ গোলে বিধ্বস্ত করে টিকে থাকে টুর্নামেন্টে। তারপর ভুটানকে একই স্কোরলাইনে উড়িয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেখানে কুয়েতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও কপাল পুড়েছে অতিরিক্ত সময়ে। এই কুয়েতও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ৪ ধাপ। তাদের অবস্থান এখন ১৩৭। উন্নতি হয়েছে সাফজয়ী ভারতেরও। তারা একধাপ এগিয়ে ৯৯তম স্থানে রয়েছে। 

বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল। তারপর যথাক্রমে আছে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।

/এফআইআর/এমওএফ/  
সম্পর্কিত
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
কী, কেন, কীভাবেযুদ্ধ, বর্ণবাদ ও ট্রাম্প: দুর্নীতির ছায়ায় কি ঢাকা পড়লো বিশ্বকাপ
সর্বশেষ খবর
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
মঞ্চে এল বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এল বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
‘সবচেয়ে বড় আফসোস, আমরা এখনও বিচার পেলাম না’
‘সবচেয়ে বড় আফসোস, আমরা এখনও বিচার পেলাম না’
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন