অর্ধ কোটি টাকা পুরস্কার পেলেন জামাল ভূঁইয়ারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৫:০২আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৫:৫৪

ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে সাম্প্রতিক সময়ের সেরা পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ২০০৯ সালের পর খেলেছে সেমিফাইনাল। দুর্ভাগ্য কুয়েতের বিপক্ষে দারুণ লড়াই করেও অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নিতে হয়েছে। দলের এমন পারফরম্যান্সে খুশি হয়ে জামাল ভূঁইয়াদের অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল বাফুফে। রবিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে জামাল-তপুদের হাতে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে।

এই ঘোষণায় প্রত্যেক ফুটবলার দেড় লাখ টাকা পেয়েছেন। এছাড়া সাফের তিন খেলোয়াড়কে আলাদা করে বাড়তি অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে। তরুণ ফুটবলার শেখ মোরসালিন ও সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো এক লাখ টাকা করে পেয়েছেন। আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ পেয়েছেন ৫ লাখ টাকা।

বিশ্বনাথের টিম স্পিরিটের প্রশংসা করে সালাউদ্দিন বলেছেন, ‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দেবে। এটা স্পিরিটের অংশ। এ রকম খেলোয়াড়ই আমার দরকার। তাকেও আমার পক্ষ থেকে সামান্য অর্থ পুরস্কার।’

বাফুফে সভাপতি আর্থিক বোনাস প্রদান সম্পর্কে বলেছেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই আরও বেশি দিতাম।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?
প্রবাসীদের নিয়ে গড়া শ্রীলঙ্কা দলকে ‘ভয়’ বাংলাদেশের
সর্বশেষ খবর
নেপালে নিখোঁজ পর্যটকদের জাতীয়তা প্রকাশ, তালিকায় কোনো বাংলাদেশি নেই
নেপালে নিখোঁজ পর্যটকদের জাতীয়তা প্রকাশ, তালিকায় কোনো বাংলাদেশি নেই
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি