টাইব্রেকারে লেবাননকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ২৩:০০আপডেট : ০১ জুলাই ২০২৩, ২৩:০৯

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে কুয়েত ফাইনালে পৌঁছে গেছে। দ্বিতীয় সেমিফাইনালটিও ছিল রোমাঞ্চকর। নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ের পর বিজয়ী বেছে নিতে ম্যাচ গড়িয়েছে স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে। তাতে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে টুর্নামেন্টের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত। ৪ জুলাই ট্রফির জন্য স্বাগতিকরা কুয়েতের মুখোমুখি হবে।

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতের সুনীল ছেত্রী, আনোয়ার আলী, মাহেস সিং ও উদান্ত সিং গোল করেছেন। লেবাননের ওয়ালিদ শৌর ও মোহাম্মদ সাদেক গোল করতে পারলেও খলিল বাদের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেছেন। আর হাসান মাতৌকের শট প্রতিহত করেছেন গোলকিপার।

এর আগে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ খেলেছে। সুযোগ পেয়েছে দু’দলই। কিন্তু নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ে কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচ ঘড়ির ৪২ মিনিটে লেবাননের হাসান মাতৌকের ফ্রি-কিক গোলকিপার গুরুপ্রিত সিং এক হাত উঁচিয়ে ভারতকে ম্যাচে রেখেছেন। 

৫৯ মিনিটে ভারতের লালিয়ানজুয়ালা চাংতের শট লেবানন গোলকিপারের হাতে জমা পড়লে হতাশ হতে হয় তাদের। দুই মিনিট পর লেবাননের একজনের হেড ভারতের গোলকিপার তালুবন্দি করেছেন। ৮৩ হাসান মাতৌকের শট ক্রস বারের ওপর দিয়ে না গেলে লেবানন এগিয়ে যেতে পারতো। অতিরিক্ত সময়ে ভারত চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ৯৪ মিনিটে সুনীল ছেত্রীর বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রস বারের ওপর দিয়ে গেছে। দুই মিনিট পর আবারও ব্যর্থ হন ছেত্রী। উদান্ত কুমারের ক্রসে ফাঁকায় ছেত্রীর শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। ভারতের সামনে এখন নবম শিরোপা জয়ের হাতছানি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী