আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর মেসির প্রথম কথা কী ছিল!

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৩, ১৬:১৭আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৮:৫৬

গনসালো মনতিয়েল যখন জয়সূচক পেনাল্টি নিচ্ছিলেন, তখন লিওনেল মেসি হাফওয়ে লাইনের কাছে। আর্জেন্টাইন ডিফেন্ডার স্পট থেকে জাল কাঁপান। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের আনন্দে সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক হাঁটু গেড়ে বসে পড়েন। পেনাল্টি শুটআউটের সময় তার পাশেই ছিলেন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। তিনিই সবার আগে অভিনন্দন জানিয়ে মেসিকে জড়িয়ে ধরেন।

সোফি মার্টিনেজ মাতেওসের সঙ্গে এক সাক্ষাৎকারে এবার পারেদেস প্রকাশ করলেন, ফ্রান্সকে ফাইনালে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মেসির প্রথম কথা কী ছিল। সেই স্মৃতি কোনোদিন ভুলবেন না তিনি।

পারেদেস বলেন, ‘মেসিকে ওই সময় জড়িয়ে ধরার মুহূর্ত, আমি আমার জীবনের বাকি সময় পর্যন্ত স্মৃতির পাতায় রেখে দেবো। পেছনে ঘুরে তাকালাম, দেখলাম সে হাঁটু গেড়ে বসে পড়েছে এবং বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তাকে প্রথম ব্যক্তি হিসেবে জড়িয়ে ধরা ছিল অসাধারণ। আমি তার দিকে চেঁচিয়ে বললাম, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন’ এবং সে আমাদের শুধু বললো, ‘ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী