প্রশংসায় ভাসছেন সাফের সেরা গোলকিপার বাংলাদেশের জিকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৩, ১৬:৩০আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৬:৩০

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর প্রথম সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। কিন্তু সাফল্য আরেকটু বাড়িয়ে নিতে পারেনি। কুয়েতের কাছে অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে বিদায় নিয়েছে তারা। তবে জামাল ভূঁইয়াদের লড়াকু পারফরম্যান্স সবার চোখে পড়েছে। শেখ মোরসালিন, রাকিব হোসেন ও আনিসুর রহমান জিকোসহ অন্যদের সাবলীল পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া। মঙ্গলবার সাফে স্বাগতিক ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তবে টুর্নামেন্টের সেরা গোলকিপার তাদের দলের কেউ নয়, এমনকি এবারের রানার্সআপ কুয়েতেরও নয়। বাংলাদেশের গোলকিপার জিকো হয়েছেন সেরা। 

এই অর্জনের পর বসুন্ধরা কিংসের গোলকিপার প্রশংসায় ভাসছেন। জিকো যেভাবে তেকাঠির নিচে লড়ে গেছেন তা সবার দৃষ্টি কেড়েছে। দলকে অনেক গোল হজম থেকে রক্ষা করেছেন। জিকো ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সাফে সেরা গোলকিপার হতে পেরেছি।’ সাবেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বলেছেন, ‘সাফে সেরা গোলকিপার হওয়ায় তোমাকে অভিনন্দন। চীনের মহাপ্রাচীরের মতো বাংলাদেশের গোলপোস্ট আগলে রেখেছিলে তুমি। এগিয়ে যাও এবং বাংলাদেশের গোলপোস্টের দারুণ নেতৃত্ব দাও।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসু রহমান জিকোকে প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশের বাজপাখি, আমাদের অহংকার।’

গ্রুপ ও সেমিফাইনালে চার ম্যাচ খেলে বাংলাদেশ গোল খেয়েছে পাঁচটি, দিয়েছে ছয়টি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি